চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ডেন্টাল ইউনিটকে পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজে রূপান্তরের প্রক্রিয়ার অংশ হিসেবে প্রস্তাবিত স্থান পরিদর্শনে আসছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল।রূপান্তরের পর চমেক ডেন্টাল ইউনিটের পরিবর্তিত
নাম হবে চট্টগ্রাম ডেন্টাল কলেজ। যেটি চট্টগ্রাম মেডিকেল কলেজের মতো পূর্ণাঙ্গ একটি কলেজ হিসেবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে।
মন্ত্রণালয়ের যুগ্ম–সচিব ও পরিদর্শন কমিটির আহবায়ক ড. মু. আনোয়ার হোসেন হাওলাদারের স্বা রে ৮ এপ্রিল (রোববার) এ চিঠি ইস্যু করা হয়। চিঠি পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন চমেক অধ্য প্রফেসর ডা. সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর।
১২ এপ্রিল (বৃহস্পতিবার) সকালে প্রতিনিধি দলটি চমেক ক্যাম্পাসে ডেন্টাল কলেজের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন করবেন। ৬ সদস্যের এ প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা অধিশাখার যুগ্ম–সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার। তিনি পরিদর্শন কমিটির আহ্বায়ক।
