ইমরান এইচ সরকারের ঘর ছাড়লেন স্ত্রী নাদিয়া নন্দিতা ইসলাম

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের সঙ্গে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কন্যা নাদিয়া নন্দিতা ইসলামের বিবাহ বিচ্ছেদ হয়েছে। গতকাল মন্ত্রিসভা বৈঠকে অনির্ধারিত আলোচনায় এমনটাই জানিয়েছেন খোদ শিক্ষামন্ত্রী। একাধিক সিনিয়র মন্ত্রীর সঙ্গে আলাপ করে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল মন্ত্রিসভা বৈঠকে অভিযোগ করে বলেন, সরকারি চাকরিতে কোটা পদ্ধতির বিরুদ্ধে শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে গুজব ছড়াচ্ছেন ডা. ইমরান এইচ সরকার। কোটা সংস্কার নিয়ে চলমান আন্দোলন প্রসঙ্গে কথা উঠলে প্রধানমন্ত্রী বলেন, কোটা পদ্ধতি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এ সময় তিনি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের দিকে তাকিয়ে বলেন, শাহবাগের ইমরান এইচ সরকার কোটা নিয়ে গুজব ছড়াচ্ছে। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, কোটা নিয়ে কেউ যদি গুজব এবং বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে থাকে, তবে তাকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।

শিক্ষামন্ত্রী মন্ত্রিসভাকে উদ্দেশ্য করে বলেন, সকলের অবগতির জন্য জানিয়ে রাখা প্রয়োজন ডা. ইমরান এইচ সরকারের সঙ্গে আমার পরিবারের বর্তমানে কোনো সম্পর্ক নাই। আমার মেয়ের সঙ্গে তার বিয়ে হয়েছিল। কিন্তু গত তিনমাস আগে ডিভোর্স হয়ে গেছে। এর আগে ২০১৬ সালের ৩১শে ডিসেম্বর পারিবারিকভাবে মন্ত্রিকন্যা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক নাদিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ইমরান এইচ সরকার।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago