২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:৩২

নেপালে বিমান দুর্ঘটনা সম্পর্কে মন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার

Google+ Pinterest LinkedIn Tumblr +
নেপালের কাঠমান্ডুতে ইউএস বাংলার বিমান দুর্ঘটনা ও পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানাতে সংবাদ সম্মেলন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল এমপি। আগামীকাল বুধবার বেলা সাড়ে ১১টায় মন্ত্রণালয়ের সভা কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
গত ১২ই মার্চ ইউএস-বাংলার ফ্লাইটটি বিধ্বস্ত হওয়ার ঘটনায় ২৬ জন বাংলাদেশি, ২২ জন নেপালি এবং একজন চীনা যাত্রী নিহত হন। ওই ঘটনায় আহত হন ১০ জন বাংলাদেশি, নয় জন নেপালি এবং মালদ্বীপের একজন নাগরিক। বিমানটিতে মোট যাত্রী ছিলেন ৭১ জন।
এরপর আহতদের দেশে ফিরিয়ে আনা হলে আরও দুই বাংলাদেশি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
Share.

Comments are closed.