চট্টগ্রামে এক প্রবাসী হত্যা মামলায় ৫ জনের ফাসির আদেশ

চট্টগ্রামে বিদেশ ফেরত নূরুল আলম হত্যা মামলায় ৫ আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- জুয়েল বড়ুয়া, বাবুল বড়ুয়া, সঞ্জয় বনিক, মনির। বাকি একজনের নাম তাৎক্ষণিক পাওয়া যায়নি। এদের মধ্যে জুয়েল বড়ুয়া কারাবন্দি থাকলেও অন্য আসামিরা পলাতক।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম ৫ম অতিরিক্ত মহানগর জজ আদালত এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. তসলিম উদ্দিন বলেন, এদের মধ্যে কানন বড়ুয়া আদালতে হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। অপর চারজন জামিন নিয়ে পলাতক আছেন।

মামলার এজাহার থেকে জানা গেছে, ২০১১ সালের ৩০ মে বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন এলাকার আলম ম্যানশনে প্রবাসী নুরুল আলমকে আসামিরা পরস্পর যোগসাজশে হত্যা করেন।

সামিদের মধ্যে মজিবুর রহমান সম্পর্কে নুরুল আলমে ভাগিনা হন। নুরুল আলমের কাছ থেকে জোর করে অর্থ আদায়ের জন্য তাকে নিজ ঘরে আটকে রাখে মুজিবুর ও তার বন্ধুরা। ক পর্যায়ে তাকে হত্যা করা হয়।

আইনজীবী তসলিম বলেন, এ ঘটনায় নিহতের ছোটভাই মোস্তাফা বাদী হয়ে পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলাটি শুরুতে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন ছিল। পরবর্তীতে এটি জজ আদালতে বিচারের জন্য আসে।

২০১১ সালের ১৪ অক্টোবর এই ঘটনায় আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। পরবর্তীতে ২০১৩ সালের ২১ এপ্রিল অভিযোগ গঠন করা হয়।

মোট ২০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত মঙ্গলবার মৃত্যুদণ্ডের আদেশ দেন।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago