চট্টগ্রামে দিবালোকে ৮ লাখ ৪০ হাজার টাকা ছিনতাই

চট্টগ্রাম নগরীর খুলশি থানার আমবাগান এলাকায় মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে  প্রকাশ্যে আবুল খায়ের গ্রুপের একজন পরিবেশকের ৮ লাখ ৪০ হাজার টাকা ছিনতাই হয়েছে।খুলশি থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করলেও ছিনতাইকারীদের কাউকে আটক করতে পারেনি।

খুলশি থানার এস আই এরশাদ হোসেন ছিনতাইয়ের সত্যতা নিশ্চিত করেছেন।

আবুল খায়ের গ্রুপের পরিবেশক হোসাইন পারভেজ জানান, বেলা সোয়া ১১টার দিকে অফিস থেকে ম্যানেজার ৮ লাখ ৪০ হাজার টাকা একটি ব্যাগে নিয়ে ব্যাংকে জমা দিতে যাওয়ার সময় অফিসের কাছে একটি মোটরসাইকেল নিয়ে ছিনতাইকারীরা তার গতিরোধ করে।

এ সময় ম্যানেজারের গায়ে অস্ত্র ঠেকিয়ে টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলযোগে দ্রুত পালিয়ে যায় ছিনতাইকারীরা।

ঘটনার সাথে সাথে ম্যানেজার অফিসে এসে জানালে স্থানীয় খুলশি থানাকে জানানো হয়। পুলিশের দুটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। তবে ছিনতাইকারীদের কাউকে আটক করা যায়নি।

খুলশি থানার এসআই এরশাদ হোসেন জানান, ছিনতাইকারীদের গ্রেপ্তারে সাম্ভাব্য কয়েকটি এলাকায় অভিযান চালানো হচ্ছে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago