চট্টগ্রাম নগরীর খুলশি থানার আমবাগান এলাকায় মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে প্রকা
শ্যে আবুল খায়ের গ্রুপের একজন পরিবেশকের ৮ লাখ ৪০ হাজার টাকা ছিনতাই হয়েছে।খুলশি থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করলেও ছিনতাইকারীদের কাউকে আটক করতে পারেনি।
খুলশি থানার এস আই এরশাদ হোসেন ছিনতাইয়ের সত্যতা নিশ্চিত করেছেন।
আবুল খায়ের গ্রুপের পরিবেশক হোসাইন পারভেজ জানান, বেলা সোয়া ১১টার দিকে অফিস থেকে ম্যানেজার ৮ লাখ ৪০ হাজার টাকা একটি ব্যাগে নিয়ে ব্যাংকে জমা দিতে যাওয়ার সময় অফিসের কাছে একটি মোটরসাইকেল নিয়ে ছিনতাইকারীরা তার গতিরোধ করে।
ঘটনার সাথে সাথে ম্যানেজার অফিসে এসে জানালে স্থানীয় খুলশি থানাকে জানানো হয়। পুলিশের দুটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। তবে ছিনতাইকারীদের কাউকে আটক করা যায়নি।
খুলশি থানার এসআই এরশাদ হোসেন জানান, ছিনতাইকারীদের গ্রেপ্তারে সাম্ভাব্য কয়েকটি এলাকায় অভিযান চালানো হচ্ছে।
