Categories: জাতীয়

বেগম খালেদা জিয়া যে অসুস্থ, আজকে তা প্রমাণিত হলো-মওদুদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বেগম জিয়ার স্বাস্থ্যের কোনো অবনতি হলে তার দায় সরকারকেই নিতে হবে। সরকারের চিকিৎসা ব্যবস্থার প্রতি আমাদের বিশ্বাস নেই। সরকার যেভাবে খালেদা জিয়াকে জেলে রাখার চেষ্টা করছে, এটি প্রতিহিংসামূলক ষড়যন্ত্র। তার জীবনের যাতে কোনো ক্ষতি না হয়, সরকারকে সে বিষয়ে আরও সচেতন হতে হবে। তা না হলে দায়দায়িত্ব সরকারকেই নিতে হবে।
নির্জন কারাগারে একাকী থাকাই স্বাস্থ্যের অবনতি দাবি করে মওদুদ বলেন, এমন কারাগারে রাখা ষড়যন্ত্রমূলক। সেখানে থাকলে যেকোনো ব্যক্তিই অসুস্থ হতে বাধ্য। তাই মুক্ত হয়ে চিকিৎসা করাতে পারলেই সেটি কার্যকর হবে।
শনিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে অসুস্থ খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে এসে তিনি সাংবাদিকদের কাছে এ হুঁশিয়ারি দেন।
মওদুদ আহমদ বলেন, বেগম খালেদা জিয়া যে অসুস্থ, আজকে তা প্রমাণিত হলো। এই সরকারের নিয়ন্ত্রণে তার চিকিৎসা যথেষ্ট নয়। ব্যক্তিগত চিকিৎসক তাকে যারা বিগত ১৫-২০ বছর ধরে চিকিৎসা দিচ্ছেন, তাদের দিয়েই করানো উচিৎ। আইনেও সেটা বলা আছে।’
তিনি বলেন, হঠাৎ করে শুনলাম নেত্রীকে পরীক্ষা করানোর জন্য হাসপাতালে আনা হয়েছে। খুব সম্ভবত তার এক্স-রে ও রক্ত পরীক্ষা করানো হবে বলে ধারণা করছি। সরকার গঠিত মেডিকেল বোর্ডের সুপারিশেই এটা করা হচ্ছে।
তিনি বলেন, দেশে এমনিতেই চিকিৎসার অনেক সীমাবদ্ধতা রয়েছে। তার ওপর সরকারের নিয়ন্ত্রণে চিকিৎসা চলছে। ব্যক্তিগত চিকিৎসকদের এই দায়িত্ব দেয়া হলে, উদ্বিগ্ন জনগণ নিশ্চিত হতে পারবেন।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago