২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:২৯

হাসপাতালে পরীক্ষা শেষে ফের কারাগারে ফিরলেন খালেদা জিয়া

Google+ Pinterest LinkedIn Tumblr +
স্বাস্থ্য পরীক্ষা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল (বিএসএমএমইউ) থেকে আবার কারাগারে নেয়া হয়েছে। আজ শনিবার দুপুর দেড়টার দিকে তাকে কারাগারে নেয়া হয়।
হাসপাতালে বেগম জিয়ার রক্ত পরীক্ষা ও এক্স-রে করা হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এর আগে বেলা সোয়া ১১টায় কারাগার থেকে রওনা হয়ে ১১টা ৩৪ মিনিটে হাসপাতালে পৌঁছেন তিনি।
জানা গেছে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য কিছু বিষয়ের পরীক্ষা জরুরি বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৪ সদস্যের মেডিকেল বোর্ড একটি সুপারিশ করে। ওই সুপারিশের পরিপ্রেক্ষিতে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেয়ার সিন্ধান্ত নেয়া হয়েছে।
Share.

Comments are closed.