ছবি- সময় টিভি
গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক মাধ্যমে কয়েকদিন ধরেই দুই বাসের চাপায় রাজীবের হাত হারানোর ঘটনা আলোচনায়। তার রেশ কাটতে না কাটতেই রাজধানীতে বাসের বেপরোয়া গতির শিকার হলেন এক নারী। দুই বাসের মাঝে পড়ে সন্তানকে রক্ষা করতে পারলেও, ভেঙেছে তার নিজের কোমর। ছোট্ট দুই সন্তানকে নিয়ে এখন অনিশ্চয়তায় আয়েশার পরিবার।
৫ বছরের আহানা। ছোট্ট এই বয়সে রাজধানীর বেপরোয়া দুই বাসের গতির নির্মমতার সাক্ষী সে। নিজের মুখে বর্ণনা করছিলো মায়ের বাস চাপা পড়ার ঘটনা।
বৃহস্পতিবার রাজধানীর নিউ মার্কেট এলাকায় আবারও দুই বাসের গতিবিধির বলি হলেন, আয়েশা খাতুন। মেয়েকে নিয়ে রিক্সায় করে স্কুল থেকে বাসায় ফেরার সময় দুর্ঘটনার শিকার হন তিনি। শিশু আহানা অক্ষত অবস্থায় থাকলেও চিকিৎসকরা জানান, আয়েশা খাতুনের কোমরের হাড় ভেঙে গেছে। তার চিকিৎসা প্রক্রিয়াটাও বেশ জটিল।
আর দুই সন্তানের জননী আয়েশা খাতুনের এ অবস্থা কিছুতেই মেনে নিতে পারছেন না পরিবার। অনিশ্চয়তার অন্ধকারে পুরো পরিবার।
পরিবারের এক সদস্য বলেন, ‘ক্ষতিপূরণের বিষয় তো আছেই। আহানা আছে, ওর সঙ্গে একটা ছোট বোনও আছে। তাদের এখন কি হবে? তাদের দেখাশুনা এখন কে করবে?’
এ ঘটনায় বিকাশ পরিবহনের দুটি বাস জব্দ ও একটির চালককে গ্রেফতার করেছেন নিউ মার্কেট থানা পুলিশ।
এর আগে গত মঙ্গলবার রাজধানীর কাওরান বাজার এলাকায় দুই বাসের চাপায় পড়ে এক হাত বিচ্ছিন্ন হয়ে যায় রাজিব নামে তিতুমীর কলেজের এক ছাত্রের।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…