বলিউড তারকা সালমান খানের পাঁচ বছরের কারাদণ্ড হওয়ার পর আজ তার আই
নজীবীরা জামিনের আবেদন করেছিলেন, কিন্তু তার শুনানি শেষ হয় নি। আগামীকাল হয়তো বিচারকের আদেশ শোনা যাবে।
তাই গতকালের মতো আজ রাতেও সালমান খানকে রাজস্থানের যোধপুর জেলেই কাটাতে হবে। আদালত ১৯৯৮ সালে দুটি কৃষ্ণসার প্রজাতির হরিণ শিকার মামলায় তাকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের জেল দিয়েছে ।
এর আগেও জেল খেটেছেন তিনি। এই দফায় গতকালই ছিলো প্রথম রাত।
জেলের কর্মকর্তারা বলছেন, গতকাল থেকে জেলের খাবার মুখেই তোলেন নি সালমান খান। না খেয়েছেন রাতে, না ছুঁয়ে দেখেছেন আজকের সকালের নাস্তাও।
যোধপুর জেলের সুপারিন্টেনডেন্ট বিক্রম সিংকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, “গত রাতে অন্যান্য কয়েদিদের মতোই এই সুপারস্টারকেও রুটি আর ডাল দেওয়া হয়েছিল। আজ সকালে জলখাবারে ছিল খিচুড়ি। কোনটাই তিনি মুখে তোলেন নি।”
কোটি কোটি মানুষের প্রিয় এই অভিনেতাকে অবশ্য কোন বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে না জেলে।বিবিসি
