এক দিন পরেই পর্দা উঠবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর ১১তম আসরের। তাই আইপিএলকে ঘিরে শেষ মুহূর্তে নিজেদের চাঙ্গা করে তুলতে কঠোর পরিশ্রম করছে সব দলগুলোর ক্রিকেটাররা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর ১১তম আসরে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে মাঠে দেখা যাবে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। তাই নতুন দলে নতুন ভাবে জ্বলে উঠতে পুরো দমে তৈরি তিনি।
বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে পেয়ে বেশ আমাজে আছে সানরাইজার্স হায়দরাবাদ। তাকে নিয়ে ফ্র্যাঞ্চাইজিটির উচ্ছ্বাস দেখা যাচ্ছে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতেও।
বৃহস্পতিবার (৫ এপ্রিল) সকালে সাকিব আল হাসানকে নিয়ে ফেসবুক ও টুইটাররে আরও একটি ভিডিও প্রকাশ করেছে সানরাইজার্স হায়দরাবাদ।
ওই ভিডিও বার্তায় বাংলাদেশি টি-টোয়েন্টি ও টেষ্ট অধিনায়ক বলেন, ‘হায়দরাবাদ দারুণ উপভোগ করছি। অনুশীলনে নামার শুরুতে নার্ভাস ছিলাম। কিন্তু অনুশীলনের পর এখন আমি অনেক আত্মবিশ্বাসী। এটি খুব ভালো একটি সেশন ছিল। আশা রাখি এই আত্মবিশ্বাস আগামী দিনগুলোতেও আমরা কাজে লাগাতে পারবো। সবাই আমাদের সমর্থন জুগিয়ে যাবেন, আপাতত এটুকুই বলতে পারি। আমরা ভালো একটা দল পেয়েছি এবং আমরা ভালোভাবে সামনের এগিয়ে যেতে পারবো।’
অপরদিকে বল টেম্পারিং কাণ্ডে দলের নিয়মিত অধিনায়ক ও বর্তমান বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারকে হারিয়ে ব্যাকফুটে রয়েছে দলটি। তার বদলে দলের হাল ধরেছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। অন্যদিকে ওয়ার্নারের জায়গায় দলের সুযোগ পেয়েছেন ইংলিশ ওপেনার অ্যালেক্স হ্যালেস। এছাড়া দলে রয়েছেন আফগান স্পিন জাদুকর রশীদ খান। ভারতের শিখর ধাওয়ান, মনিষ পাণ্ডে, ভুবনেশ্বর কুমারের মতো তারকারা।
নিজেদের শক্তিশালী দল উল্লেখ করে সাকিব বলেন, ভক্তরা আমাদের সঙ্গে থাকলে আমরা বহুদূর যেতে পারবো। আগামী ৯ এপ্রিল নিজেদের প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে ২০১৬ সালের চ্যাম্পিয়ন এ দলটি।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…