ফেসবুক, গুগল ও টূইটারের প্রধানদের উপর সমন

তথ্য-কেলেঙ্কারি সামনে আসায় দশ দিনে ফেসবুকের আর্থিক ক্ষতির পরিমাণ ৯ হাজার কোটি ডলার।

তথ্য চুরি নিয়ে আঙুল ফেসবুকের দিকে উঠলেও ছাড় পাচ্ছে না গুগল, টুইটারও। মার্কিন প্রতিনিধিসভার একটি শক্তিশালী কমিটি সমন জারি করেছে এই তিনটি সংস্থার প্রধানের উদ্দেশে।

ফেসবুকের মার্ক জাকারবার্গ, গুগলের সুন্দর পিচাই ও টুইটারের জ্যাক ডরসিকে আগামী মাসে ওই কমিটিতে হাজির হয়ে সাক্ষ্য দিতে বলা হয়েছে। তথ্য সুরক্ষার নীতি ও এর বিভিন্ন দিক সম্পর্কে জানতে চাওয়া হবে তাদের কাছ থেকে। জাকারবার্গ তাতে হাজিরা দেবেন বলে জানিয়েছেন। -খবর আনন্দবাজার পত্রিকার।

মার্কিন কেন্দ্রীয় বাণিজ্য কমিশন (এফটিসি) জানিয়েছে, বিষয়টি খুবই গুরুতর। তথ্য-সুরক্ষার বিষয়টি নিয়ে তারা তদন্ত শুরু করেছে। যদিও এটি প্রকাশ্য তদন্ত নয়। এফটিসি দেখবে, ফেসবুক ২০১১ সালে অনুমতির নিয়ম ভেঙেছিল কি না, ২০১৪ সালে মানুষের তথ্য হাতিয়ে নিতে কেমব্রিজ অ্যানালিটিকাকে কীভাবে সাহায্য করেছিল তারা।

অন্যান্যভাবেও ব্যক্তি বা নির্দিষ্ট গোষ্ঠীকে নিশানা করা তথা ‘মাইক্রো-টার্গেটিং’-এর কাজে ফেসবুকের মতো সামাজিক মাধ্যমগুলোর নিত্য-নতুন ভূমিকার কথা উঠে আসছে। অনলাইন সংবাদমাধ্যম দাবি, আমেরিকায় অভিবাসীরা কে কোথায় রয়েছেন, কী করছেন— এসবের উপরে নজর রাখতে ফেসবুকের পেছন দরজা দিয়ে নিয়ে থাকে সে দেশের অভিবাসন ও শুল্ক দপ্তরও।
তথ্য-কেলেঙ্কারি সামনে আসায় দশ দিনে ফেসবুকের আর্থিক ক্ষতির পরিমাণ ৯ হাজার কোটি ডলার।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago