Categories: জাতীয়

এবার ক্রিসেন্ট হাসপাতাল সিলগালা

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ক্রিসেন্ট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক কমপ্লেক্স সিলগালা করে দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি কর্তৃপক্ষকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন। একইসঙ্গে হাসপাতালের আট কর্মচারীকে ৬ মাস থেকে দুই বছরের কারাদ- দিয়েছেন আদালত। বুধবার রাত পৌনে ৮টায় র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সরোয়ার আলম এই দ-াদেশ দেন। এর আগে বিকেলে ওই হাসপাতালে অভিযান চালায় র‌্যাব।
সরোয়ার আলম  জানান, রোগীকে জিম্মি করে ভুয়া চিকিৎসা দেয়া, চিকিৎসক ছাড়া অস্ত্রোপচার এবং প্যাথলজি ল্যাবে পরীক্ষা ছাড়াই রিপোর্ট দেয়ার অভিযোগের সত্যতা পাওয়ার গেছে। র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত ক্রিসেন্ট হাসপাতালে গিয়ে দেখতে পায়, অপারেশন রুমে ডাক্তার নেই, বরং সেখানে অপারেশন করছে ওয়ার্ড বয়।প্যাথলজি ল্যাবে পরীক্ষা ছাড়াই ডাক্তারের স্বাক্ষর নকল করে রিপোর্ট দেয়া হতো। এছাড়া হাসপাতালে অননুমোদিত ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়া যায়। রোগীরা অভিযোগ করেন, এই হাসপাতালে নামে শুধু আইসিইউ রয়েছে। সেখানে অবাধে সবাই প্রবেশ করে।
হাসপাতালের ম্যানেজার হাসান রোগীর স্বজনদের নানা রকম নির্যাতন ও যৌন হয়রানি করত। তার এ নির্যাতনের শিকার হয়েছেন অনেকে। তার বিরুদ্ধে অভিযোগ দিয়েও লাভ হয়নি । র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত হাসপাতালের মালিক নুরুন্নবীকে ফোন দিয়ে অফিসে আসতে বললেও তিনি আসেননি। বরং তিনি পালিয়ে যান। তার নামে মামলা করা হবে বলে জানান র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সরোয়ার আলম।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago