Categories: জাতীয়

চট্টগ্রামে ফেসবুকে ‘একদিন তো মরেই যাবো’ ভাইরাল

সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেইসবুকে কয়েকদিন ধরে ‘একদিন তো মরেই যাবো’ ডায়ালগ নিয়ে আলোচনা চলছে। যেটি দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে দেশ ও দেশের বাইরে। তবে এই সংলাপটির উৎপত্তি কোথায় থেকে তা এখনো জানা যায়নি।

এর আগে চট্টগ্রামের ফটিকছড়ির দুই ব্যক্তির মুঠোফোনের কথোপকথনের অডিও রেকর্ডের একটি অংশ ‘ক্যানে চলর’ দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছিল। ডায়লগটি ভিন্ন ভাষাভাষী মানুষের মুখেও পর্যন্ত শোভা পেয়েছিল।

অনেকে ‘একদিন তো মরেই যাবো’ নতুন এই ডায়াগলকে ব্যঙ্গ করে স্ট্যাটাস দিচ্ছে ফেইসবুকে।

মোহাম্মদ জাহেদুল ইসলাম নামের বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী তার ফেইসবুকে লিখেছেন, ‘কি হবে এত কোটা দিয়ে? একদিন তো মরেই যাবা।

মোহাম্মদ রাকিব নামের আরেক ব্যবহারকারী তার স্ট্যাটাসে লিখেছেন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, এতো টাকা আর গ্রুপিং করে কি হবে… একদিন তো মারা যাবা।’

তবে কেউ এর বিরুদ্ধে মতামত দিয়েছেন। জাহিদ রহিম খান নামের এক ব্যবহারকারী লিখেছেন, ‘বাঙালি জাত মানেই আবালের কারখানা …….. !! ফ্যাক্ট ‘একদিন তো মরেই যাবো’

এব্যাপারে কয়েকজন বিশেষজ্ঞ বলেছেন, ‘সমাজে গণআচরণের কিছু ধাপ রয়েছে। তার মধ্যে গুজব, উন্মাদনা, গণবিকার অন্যতম। নতুন নতুন এ ধরণের সংলাপ গুলো গণবিকারের অংশ। তাই এসব সংলাপ নিয়ে বেশি চিন্তিত হওয়ার দরকার নেই। এরকম নতুন আরেকটি সংলাপ বাজারে আসলে মানুষ পুরনোটা ভুলে যাবে। যেভাবে ভুলে গিয়েছে ‘ক্যানে চলর’ ও ‘সাইফুল বোতল ফ্যাক্টরি’।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago