Categories: জাতীয়

অবাক এক মশাল যা পানিতে ভিজেও জ্বলছে

মশালটিকে ঘিরে মানুষের বিস্ময়ের শেষ নেই। দিনরাত জ্বলছে তো জ্বলছেই। অবিরল ধারায় পানি পড়লেও নিভে যায় না এই মশাল। মানুষের ধারণা যে দিন পৃথিবী ধ্বংস হবে, সেদিনই হয়তো নিভে যাবে এটি। তাছাড়া ঠিক কবে থেকে এই মশাল জ্বলছে তাও জানে না কেউ। সবচে’ আশ্চর্যজনক ব্যাপার হলো মশালটির যেখানে অবস্থান, তার ঠিক উপরেই রয়েছে একটি ঝর্ণা। প্রবল বেগে পানি ঝরে পড়েছে। কিন্তু তার নিচেই বছরের পর বছর জ্বলছে এই প্রকৃতির মশাল।

নিউইয়র্কের চেস্টনাট রিজ কাউন্টি পার্কে অবস্থিত অদ্ভুত সেই ঝর্ণাটিকে স্থানীয় বাসিন্দারা দৈব শক্তি হিসেবেই দেখেন। প্রচলিত রয়েছে নানা কাহিনী। ঝর্ণা আর মশাল দেখতে নিয়মিতই মানুষের ভিড় জমে যায়। ইন্ডিয়ান বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, পার্কের পাথরের তলায় প্রচুর পরিমাণে মিথেন গ্যাস সঞ্চিত রয়েছে। সেই গ্যাস ফাটল দিয়ে বাইরে বেরিয়ে আসছে। বাতাসের সংস্পর্শে তাতে আগুন ধরেছিল কোনো এক সময়। তখন থেকেই সেই গ্যাস জ্বলছে। যা পরে প্রকৃতির চিরস্থায়ী মশাল হিসেবে বিশ্বে পরিচিত হয়েছে। বাংলাদেশ প্রতিদিন

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago