স্বাধীনতা দিবসে বঙ্গভবনে সংবর্ধনা

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও তাঁর স্ত্রী রাশিদা খানম দেশের ৪৮তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ সোমবার বঙ্গভবনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনের লনে আয়োজিত এই অনুষ্ঠানে বিকেল ৪টা ৪৫ মিনিটে এসে যোগ দেন। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এবং বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানাও সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন।

বিশিষ্ট মুক্তিযোদ্ধা এবং বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা স্বাধীনতা ও জাতীয় দিবসের এই অনুষ্ঠানে যোগ দেন। এ ছাড়া অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, প্রতিমন্ত্রী, সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিপরিষদ সচিব, সিনিয়র আইনজীবী, তিন বাহিনীর প্রধান, সংসদ সদস্যবর্গ, সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দ, সম্পাদক, সাংবাদিক নেতা, পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তা, শিক্ষাবিদ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, শিল্পী ও বিশিষ্ট নাগরিকরা অনুষ্ঠানে অংশ নেন।

রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপলক্ষে একটি কেক কাটেন। তাঁরা অনুষ্ঠানে অংশ নেওয়া যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের কুশলাদি সম্পর্কে খোঁজ-খবর নেন এবং তাঁদের কল্যাণে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। সংবর্ধনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দেশের বিশিষ্ট সংগীত শিল্পীরা দেশাত্মবোধক গান পরিবেশন করেন।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago