চট্টগ্রামে খাতুনগঞ্জের ব্যবসায়ীদের প্রায় ৩০ কোটি টাকা
খোঁজ নিয়ে জানা গেছে, সাত-আট বছর আগে (২০১০-১১ সাল) খাতুনগঞ্জে মসলার ব্যবসায় আসেন অর্জুন চন্দ্র বণিক। প্রথমদিকে খুচরা পর্যায়ে পণ্য বেচাকেনা করতেন। গত বছর থেকে পাইকারি পর্যায়ে পণ্য বেচাকেনায় আসেন। মসলা ব্যবসা শুরুর আগে খাতুনগঞ্জের এজাজ মার্কেট এলাকায় ফেরি করে চা বিক্রি করতেন তিনি। অর্জুন চন্দ্র বণিকের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল গ্রামে। বাবার নাম যুগল চন্দ্র বণিক।পাওনাদার প্রতিষ্ঠান টিকে ট্রেডিংয়ের স্বত্বাধিকারী পুলক দাশ বলেন, চলতি মাসের শুরুর দিকে আমার প্রতিষ্ঠান থেকে বাকিতে জিরা ও এলাচ কেনেন অর্জুন স্টোরের অর্জুন চন্দ্র বণিক। দুই সপ্তাহের বাকিতে বিক্রি করা এসব পণ্যের বিপরীতে দেয়া চেক গত মঙ্গলবার ইউনিয়ন ব্যাংক খাতুনগঞ্জ শাখায় নগদায়ন করতে যাই। কিন্তু অপর্যাপ্ত তহবিলের কারণে ব্যাংকে দেয়া চেকগুলো ডিজঅনার হয়। এরপর অর্জুন স্টোরে গিয়ে প্রতিষ্ঠানটির মালিককে খুঁজে পাওয়া যায়নি। বর্তমানে অর্জুন স্টোরের কাছে আমার প্রায় দেড় কোটি টাকা পাওনা রয়েছে।আরেক পাওনাদার মেসার্স হক ট্রেডিংয়ের স্বত্বাধিকারী আজিজুল হক বলেন, অর্জুন স্টোরের মালিক বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে বাকিতে কয়েক কোটি টাকার পণ্য কিনেছেন। সে পণ্য কম দামে নগদে বিক্রি করেছেন। এরপর সেই টাকা নিয়ে উধাও হয়েছেন।সম্প্রতি ইলিয়াছ মার্কেটের ফারুক কোম্পানি থেকে ৩৩৫ টাকা দরে সাড়ে সাত হাজার কেজি (৩০০ বস্তা) জিরা কেনেন অর্জুন চন্দ্র। কিন্তু নগদে সেই জিরা বিক্রি করেন ৩০০-৩১৫ টাকার মধ্যে। জিরা বিক্রি করে পাওয়া টাকা নিয়ে অর্জুন চন্দ্র আত্মগোপনে চলে গেলেও পণ্য বিক্রির প্রায় ২৫ লাখ টাকা ফেরত পাননি ফারুক কোম্পানি।এদিকে বাজার থেকে অর্জুন চন্দ্র বণিকের পালিয়ে যাওয়ার খবর জানাজানি হওয়ার পর কয়েক দিন ধরে পাওনাদার ব্যবসায়ীরা তার দোকানের সামনে গিয়ে ভিড় জমাচ্ছেন। এমনকি গত সোমবার অর্জুন স্টোরের দুই দোকানের ম্যানেজারকে (লিটন ও মিঠু) অবরুদ্ধ করে রাখা হয়। দুই ম্যানেজারসহ অর্জুনের স্ত্রী ও শ্বশুরকে কোতোয়ালি থানায় নিয়ে যান পাওনাদাররা। বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগও করেন তারা। অর্জুনের স্ত্রী টাকা ফেরতে তিন মাসের সময় চাইলে থানা পুলিশ ও ব্যবসায়ী নেতাদের মধ্যস্থতায় তিনদিনের সময় দেয়া হয়।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…