ফ্রান্সে জিম্মি সংকট, বন্দুকধারীসহ নিহত ৩ `

ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একজন বন্দুকধারী ‘আল্লাহু আকবর’ ধ্বনি দিয়ে কিছু মানুষকে জিম্মি করার ঘটনায় এ পর্যন্ত বন্দুকধারীসহ তিনজন নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে ছোট্ট একটি শহর খেবের একটি সুপার মার্কেটে এই বন্দুকধারী কিছু লোককে জিম্মি করে আটকে রেখেছিল। খবর পেয়ে ফরাসি স্পেশাল ফোর্স সেখানে হাজির হয়।
পুলিশ এবং স্পেশাল ফোর্স পরে সুপারমার্কেটে অভিযান চালায়। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন হামলাকারী বন্দুকধারীও এই অভিযানে নিহত হয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রো বলেছেন, এটিকে একটি সন্ত্রাসবাদী হামলা বলে মনে হচ্ছে। হামলকারী বন্দুকধারী নিজেকে ইসলামিক স্টেটের জঙ্গী বলে দাবি করে।
বিভিন্ন সূত্রের খবরে বলা হয়েছে, শুক্রবারের ঘটনায় বন্দুকধারী প্রথমে একটি গাড়ি আটকে একজনকে হত্যা করে। এরপর লোকটি আরেক শহরে এক পুলিশকে গুলি চালিয়ে আহত করে। সেখান থেকে বন্দুকধারী আট কিলোমিটার দূরের খেবে শহরে যায়। সেখানে একটি সুপার মার্কেটে ঢুকে লোকজনকে জিম্মি করে। স্থানীয় একটি রেডিও স্টেশনকে উদ্ধৃত করে ফরাসি বার্তা সাংস্থা এএফপি জানিয়েছে, হামলাকারী বন্দুকধারী ইসলামিক স্টেটের প্রতি আনুগত্য প্রকাশ করে প্যারিস হামলার প্রধান সন্দেহভাজন সালাহ আবদেস্লামের মুক্তি দাবি করছিল।
২০১৫ সালে প্যারিসে ওই হামলা ১৩০ জন নিহত হয়। পুলিশ হামলাকারী বন্দুকধারীকে মরোক্কান বংশোদ্ভূত বলে বর্ণনা করছে। গোয়েন্দা সংস্থাগুলোর কাছে লোকটি পরিচিত ছিল। এজন ফরাসী কর্মকর্তা জানিয়েছেন, ছিঁচকে অপরাধের জন্য পুলিশের খাতায় তার নাম ছিল। কিন্তু সে যে জঙ্গিবাদের দিকে ঝুঁকছে সেটা তাদের জানা ছিল না।-বিবিসি।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago