Categories: জাতীয়

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য প্যানেল এর বিজয়

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল নিরঙ্কুশ জয়লাভ করেছে। সমিতির কার্যনির্বাহী কমিটির ১৪টি পদের মধ্যে সভাপতি ও সম্পাদকসহ ১০টি পদে জয়লাভ করেছে ঐক্য প্যানেল। আর ১টি সহ-সম্পাদক পদসহ ৪টি পদে জয় পেয়েছেন সরকার সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ।
নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে সভাপতি পদে অ্যাড. জয়নুল আবেদীন এবং সম্পাদক পদে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বিজয়ী হয়েছেন। এছাড়া সহ-সভাপতি পদে অ্যাড. গোলাম মোস্তফা ও অ্যাড. গোলাম রহমান ভূঁইয়া, কোষাধ্যক্ষ নাসরিন আক্তার, সহ-সম্পাদক অ্যাড. কাজী মোহাম্মদ জয়নাল আবেদীন এবং সদস্য পদে অ্যাড. মাহফুজ বিন ইউসুফ, অ্যাড. শফিউল আলম মাহমুদ, অ্যাড. মো. আহসান উল্লাহ ও অ্যাড. মোহাম্মদ মেহদী হাসান বিজয়ী হয়েছেন।
অন্যদিকে সরকার সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল থেকে একটি সহ-সম্পাদক পদে আব্দুর রাজ্জাক এবং সাতটি সদস্য পদের মধ্যে তিনটিতে জয় লাভ করে। এরা হলেন, অ্যাড. আশরাফুল হাদী, অ্যাড. শাহানা পারভীন ও অ্যাড. শেখ মোহাম্মদ মাজু মিয়া।
গত বুধ ও বৃহস্পতিবার দুইদিনব্যাপী এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে গণনা চলে। ভোট গণনা শেষে শুক্রবার সকাল ১১টায় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান অ্যাড. এ ওয়াই মসিউজ্জামান আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন। গতবারে নির্বাচনেও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে সভাপতি সম্পাদকসহ ৮টি পদে জয়লাভ করে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago