Categories: জাতীয়

খালেদা জিয়ার স্বাক্ষরযুক্ত ওকালতনামা সরবরাহের নির্দেশনা চেয়ে রিট

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্বাক্ষরযুক্ত ওকালতনামা সরবরাহ না করার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রিটে তার স্বাক্ষরযুক্ত ওকালতনামা সরবরাহ করতে আদালতের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে।
এতে বিবাদী করা হয়েছে স্বরাষ্ট্র সচিব, আইজি প্রিজন্স, ডিআইজি প্রিজন ও জেল সুপারিনটেনডেন্ট। খালেদা জিয়ার পক্ষে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন।
এ প্রসঙ্গে খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট এম আমিনুল ইসলাম ইত্তেফাককে বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে অনেকগুলো মামলা রয়েছে। উনি কারাগারে যাওয়ার পর এসব মামলায় আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য তার স্বাক্ষরযুক্ত ওকালতনামা প্রয়োজন। আমরা তার স্বাক্ষরযুক্ত ওকালতনামা সরবরাহ করতে কারাকর্তৃপক্ষকে অনুরোধ করেছি। কিন্তু কর্তৃপক্ষ ওইসব ওকালতনামা সরবরাহ না করে তা ফেলে রাখছে। এতে খালেদা জিয়ার আইনগত অধিকার খর্ব হচ্ছে।
তিনি বলেন, যখন কোন ব্যক্তি মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ দেন তখনই তিনি ওকালতনামা দিয়ে থাকেন। আর এই ওকালতনামা দেয়া না হলে তার পক্ষে আইনজীবীরা মামলা পরিচালনা করতে পারবেন না।  ফলে ওকালতনামা দেয়ার ক্ষেত্রে কারাকর্তৃপক্ষ কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করার কোন সুযোগ নেই।
প্রসঙ্গত খালেদা জিয়ার ওকালতনামা না পেয়ে গত ২০ মার্চ কারা কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। ওই নোটিশের জবাব না পেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago