Categories: জাতীয়

দুদক নিরপেক্ষভাবে কাজ করলেও এতে পরিপূর্ণ সন্তুষ্ট নয়- ইকবাল মাহমুদ

দুর্নীতি দমন কমিশন (দুদক) নিরপেক্ষভাবে কাজ করলেও কমিশন এতে পরিপূর্ণ সন্তুষ্ট নয় বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে হংকংয়ের ইন্ডিপেন্ডন্টে কমিশন এগেনেস্ট করাপশন (আইসিএসি) এর নির্বাহী পরিচালক ফ্রান্সিস শাম এবং রিসার্চ প্রজেক্ট ম্যানেজার জাশিউ হাই তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ মন্তব্য করেন।
দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতি দমন কমিশন নিরপেক্ষভাবে দুর্নীতি দমন ও প্রতিরোধে দায়িত্ব পালন করছে। কমিশনের অব্যাহত প্রচেষ্টার ফলে এ ক্ষেত্রে কিছুটা অগ্রগতি হয়েছে। তবে কমিশন এতে পরিপূর্ণ সন্তুষ্ট নয়। দুর্নীতিপরায়ণসহ সকল অপরাধীরা ক্রমাগত তাদের অপরাধের কৌশল, প্রকৃতি ও ধরন পরিবর্তন করছে। দুর্নীতির তীব্রতা বৈশ্বিক প্রেক্ষাপটেও দ্রুত হ্রাস পাচ্ছ না, বরং কোনো কোনো ক্ষেত্রে এর তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। তাই দুর্নীতি পরায়ণদের প্রতিহত করতে হলে কমিশনের কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির প্রয়োজন। নতুন নতুন টেকনিক ও টুলসের প্রয়োজন। তিনি এ ক্ষেত্রে আইসিএসি এর মতো প্রতিষ্ঠানের দক্ষ ও পেশাদার প্রশিক্ষকদের মাধ্যমে দুদক কর্মকর্তাদের প্রশিক্ষণে দুদককে সহযোগিতা প্রদানের আহ্বান জানান।
সাক্ষাৎকালে আইসিএসি নির্বাহী পরিচালক ফ্রান্সিস শাম পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করে উত্তম চর্চার বিকাশ, তথ্য বিনিময়, প্রশিক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধে দুদক এর সাথে একত্রে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন। তিনি দুর্নীতি দমন কমিশনের কী কী ক্ষেত্রে সহযোগিতার প্রয়োজন, তা দুদক চেয়ারম্যানকে জানাতে অনুরোধ জানান। এসময় আইসিএসি নির্বাহী পরিচালক ফ্রান্সিস শাম দুদক চেয়ারম্যানকে হংকংয়ের ইন্ডিপেন্ডন্টে কমিশন এগেনেস্ট করাপশন পরিদর্শনের অনুরোধ জানান।
এদিকে মঙ্গলবার সকালে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ইউএনওডিসি এর উদ্যোগে কমিশনের উপসহকারী পরিচালক হতে পরিচালক পদমর্যাদার ৩০জন কর্মকর্তাকে কেস প্লানিং এনালেসিস এন্ড ম্যানেজমেন্ট শীর্ষক ২দিন ব্যাপী এক প্রশিক্ষণের উদ্বোধন করেছেন দুদক কমিশনার ড. নাসিরউদ্দীন আহমেদ। এসময় ইউএনওডিসি এর রিজিওনাল এন্টিকরাপশন এডভাইজর জোরান মার্কোভিক এবং সিনিয়র ইনভেস্টিগেটর অব দ্যা ইউএন অফিস অব ইন্টারনাল ইনভেস্টিগেশন ফ্রান্সিস মন্টিল উপস্থিত ছিলেন।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago