এবার প্রতারনার মামলায় ফেঁসে যাচ্ছেন নোবেল বিজয়ী ড. ইউনুস !

গ্রামীণ টেলিকম ট্রাস্টের চেয়ারম্যান ও শান্তিতে নোবেল বিজয়ী ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে বালু ভরাট নিয়ে পৌণে ৭ কোটি টাকা প্রতারণার দায়ে মামলা করেছেন একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক।
মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম সুব্রত ঘোষের আদালতে ঠিকাদারী প্রতিষ্ঠান তাজ এন্টারপ্রাইজের মালিক বাহাদুর ইসলাম মামলাটি দায়ের করেন। পরে আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য রাজধানীর পল্লবী থানার ওসিকে নির্দেশ দেন। এ মামলায় ড. ইউনুস ছাড়াও আরও তিনজন আসামি হলেন, গ্রামীণ টেলিকম ট্রাস্টের দুই কর্মকর্তা জহিরুল ইসলাম, আসাদুজ্জামান এবং গ্রামীণ টেলিকম ট্রাস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসান।
মামলার এজহারে বলা হয়েছে, গ্রামীণ টেলিকম ট্রাস্টের জন্য আশুলিয়ার জিরাবোর ঘোষবাগ এলাকায় তাজ এন্টারপ্রাইজ বালু ভরাটের কাজ করেন। বালু ভরাট বাবদ প্রতিষ্ঠানটি গ্রামীণ টেলিকম ট্রাস্টের কাছে মোট ৬ কোটি ৮৫ লাখ ৮৯ হাজার ৪ টাকা পাওনা হয়। তাজ এন্টারপ্রাইজের মালিক বারবার তাগাদা দিলেও গ্রামীণ টেলিকম ট্রাস্ট তারা গড়িমসি করতে থাকে এবং টাকা পরিশোধ করে না। পরে গত ১১ই ফেব্রুয়ারি এক ধরণের সমঝোতাও হয়। কিন্তু বাদী সমঝোতা অনুযায়ী টাকা চাইলে আসামিরা উল্টো হুমকি প্রদান করেন বলে এজহারে উল্লেখ করা হয়েছে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago