চতুর্থবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত ভ্লাদিমির পুতিন। সরকারি ফলাফল অনুসারে, ৭৬ শতাংশের বেশি ভোট পেয়েছেন তিনি। বিশ্ব নেতারা তাকে অভিনন্দন জানাচ্ছেন। তবে চুপ রয়েছে পশ্চিমা দেশগুলো। এখন পর্যন্ত পশ্চিমা দেশগুলোর কোন নেতাই পুতিনকে তার জয়ে অভিনন্দন জানাননি। এ খবর দিয়েছে বিবিসি।
এই নির্বাচনের মাধ্যমে রাশিয়ায় তার একচ্ছত্র আধিপত্য আবারো নিশ্চিত করলেন পুতিন। তার সবচেয়ে নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী ছিলেন কমিউনিস্ট পাভেল গ্রুদিনিন। তিনি পেয়েছেন ১২ শতাংশেরও কম ভোট। পুতিন জানিয়েছেন, প্রধানমন্ত্রীর পদসহ তিনি তার সরকারের মধ্যে কিছু পরিবর্তন আনবেন। বর্তমানে দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। ২০১২ সালে পুতিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই এই পদে বহাল আছেন তিনি। প্রসঙ্গত, ১৯৯৯ সাল থেকে এখন পর্যন্ত কখনো প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হিসেবে টানা রাশিয়া শাসন করে চলেছেন পুতিন। জনমত জরিপ অনুসারে, এই নির্বাচনে তার জয় আগ থেকেই নিশ্চিত ছিল। তার প্রধান প্রতিদ্বন্দ্বী আলেক্সি নাভালনিকে নির্বাচনে লড়তে দেয়া হয়নি।
নির্বাচনে জয়লাভ করায় পুতিনকে অভিনন্দন জানিয়েছেন বিশ্বের শীর্ষ নেতারা। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, তার দেশের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ইতিহাসে সবচেয়ে সেরা পর্যায়ে রয়েছে। এছাড়া আরো অভিনন্দন জানিয়েছেন, কাজাখস্তান, বেলারুস, ভেনেজুয়েলা, বলিভিয়া ও কিউবাসহ অন্যান্য দেশের নেতারা। তবে নীরব রয়েছে পশ্চিমা দেশগুলো। উল্লেখ্য, সম্প্রতি ব্রিটেনে সাবেক রুশ গুপ্তচরকে বিষপ্রয়োগ করা নিয়ে রাশিয়া ও যুক্তরাজ্যের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এই ঘটনায় উভয় দেশ থেকে একে অপরের কূটনীতিকদের বহিষ্কার করা হয়েছে। বিবিসি।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago