২৩ জনের মরদেহ নিয়ে ঢাকায় বিশেষ বিমানটির অবতরন, নামানো হচ্ছে মরদেহ

শেষ শ্রদ্ধা জানাতে লাশগুলি এখন আর্মি স্টেডিয়ামের পথে কিছুক্ষনের মধ্যে রওয়ানা হবে। মন্ত্রী ওবাইদুল কাদের ও মন্ত্রী শাহজাহান কামাল   এমপি  সাথে  আছেন

নেপালে

ছবি ইত্তেফাক

ইউএস-বাংলার উড়োজাহাজ দুর্ঘটনায় নিহতদের মধ্যে ২৩ জনের মরদেহ নিয়ে আজ সোমবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে বিমানবাহিনীর একটি বিশেষ বিমান। কাঠমান্ডু থেকে আজ দুপুরে দেশের পথে পাড়ি দেয় এটি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, মরদেহগুলো নিয়ে বিমানবাহিনীর একটি উড়োজাহাজ দুপুর সাড়ে তিনটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ঢাকায় আর্মি স্টেডিয়ামে জানাজার প্রস্তুতি চলছে।
এদিকে নিহত তিন বাংলাদেশি পলাশ রায়, আলিপুজ্জামান এবং নজরুল ইসলামের লাশ এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তাদের ডিএনএ টেস্ট করা হবে। ইতিমধ্যে নেপাল সরকার এ তিনজনের  লাশ শনাক্তকরণের জন্য ডিএনএ নমুনা সংগ্রহ করেছে। লাশের ডিএনএ নমুনার সঙ্গে স্বজনদের নমুনা পরীক্ষার মাধ্যমে ক্রসম্যাচিং করে লাশ শনাক্ত করা হচ্ছে। যে ২৩ জনের লাশ সনাক্ত করা হয়েছে তারা হলেন: অনিরুদ্ধ জামান, তাহিরা তানভীন শশী, মিনহাজ বিন নাসির, রাকিবুল হাসান, মতিউর রহমান, রফিক উজ জামান, তামারা প্রিয়ন্ময়ী, আকতার বেগম, হাসান ইমাম, এসএম মাহমুদুর রহমান, বিলকিস আরা, ফয়সাল আহমেদ, সানজিদা হক, নুরুজ্জামান, নুরুন নাহার, নাজিয়া আফরিন, আখি মনি, এফ এইচ প্রিয়ক, উম্মে সালমা, বিমানটির পাইলট ক্যাপ্টেন আবিদ সুলতান, কো-পাইলট পৃথুলা রশিদ ও কেবিন ক্রু খাজা সাইফুল­াহ, শারমনি নাবিলা। তবে বিমান দুর্ঘটনায় নিহত ২২ নেপালি যাত্রীকেই সনাক্ত করা গেছে।
এদিকে, বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) জানিয়েছে, যে তিনজনের লাশ শনাক্ত করা হয়নি তাদের নিকটাত্মীয়দের (বাবা-মা, ভাই, বোন, সন্তান) ডিএনএর নমুনা সংগ্রহের কাজ শুরু হয়েছে। ডিএনএ পরীক্ষার জন্য যোগাযোগ করতে সিআইডির  ০১৭৩০৩৩৬৩২৬, +৮৮০২৪৮৩২২০১৯ নম্বরে যোগোযোগ করতে বলা হয়েছে।
রবিবার নেপালে টিচিং হাসপাতালের মর্গের বাইরে এক সাংবাদিক সম্মেলনে ইউএস-বাংলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান আসিফ বলেন, যেসব বাংলাদেশির লাশ শনাক্ত করা গেছে তাদের লাশ সোমবার দেশে পাঠানো হবে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago