আজ বিশেষ বিমানে নেপাল থেকে ২১ জনের লাশ দেশে আনা হবে

নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন বিধ্বস্ত ইউএস-বাংলা ফ্লাইটের শনাক্তকৃত ২১ যাত্রীর মরদেহ দেশে আসছে আগামীকাল সোমবার। নেপালস্থ বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘একটি বিশেষ বিমানে করে ওই ২১ যাত্রীর মরদেহ কাল ঢাকায় আনা হবে।’
জানা গেছে, এখন পর্যন্ত ১৭টি মৃতদেহ সনাক্ত করা হয়েছে এবং আরো ৪টি মৃতদেহ প্রায় সনাক্ত হবার পথে রয়েছে। এখন সনাক্ত হওয়া মৃতদেহগুলোর কফিন প্রস্তুত করার কাজ চলছে। কফিন প্রস্তুত হলে নেপালি কর্তৃপক্ষ সেগুলো বাংলাদেশ দূতাবাসের হাতে তুলে দেবেন। দূতাবাস সেগুলো বিশেষ বিমানে করে ঢাকায় পাঠাবে। ঢাকায় আত্মীয় স্বজনদের কাছে মৃতদেহগুলো হস্তান্তর করা হবে।
নেপাল থেকে বাংলাদেশী চিকিৎসক দলের সদস্য সোহেল মাহমুদ বলেন, যে সতেরটি মৃতদেহ ইতোমধ্যেই সনাক্ত করা হয়েছে সেগুলো আত্মীয় স্বজনকে দেখানো হয়েছে এবং তারাও সনাক্ত করতে পেরেছেন। তবে যেগুলো এভাবে সনাক্ত করা যাবেনা সেগুলো ডিএনএ নমুনা নিয়ে সনাক্ত করা হবে। সেক্ষেত্রে পাঁচজনকে ডিএনএ পরীক্ষা করতে হতে পারে বলে জানান তিনি। বিবিসি।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago