গ্রুপিংয়ের কারণে আমার আসা-যাওয়া কমে যায় সেটি অসত্য নয়-চশমা হিলে জেয়াফতে আবদুল লতিফ -এমপি

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের সঙ্গে দূরত্ব তৈরির পর প্রয়াত সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারীদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়েছেন চট্টগ্রামের আলোচিত সংসদ সদস্য এম এ লতিফ। দীর্ঘদিন ধরে মহিউদ্দিনের বাসায় ‘নিষিদ্ধ’ থাকা লতিফকে রোববার তাঁর জেয়াফত অনুষ্ঠানে দেখা গেছে। লতিফ নিজেই ইঙ্গিত দিয়েছেন, তিনি এখন মহিউদ্দিন গ্রুপে।

এদিকে, চট্টলবীর’ খ্যাত মহানগর আওয়ামী লীগের প্রয়াত সভাপতি, সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী বেঁচে থাকলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা চট্টগ্রামে শহরেই হতো বলে মন্তব্য করেছেন বন্দর আসনের সংসদ সদস্য এমএ লতিফ।

রোববার (১৮ মার্চ) দুপুরে ষোলশহর দুই নম্বর গেটের চশমা হিল মহিউদ্দিন চৌধুরীর ত্রৈমাসিক ফাতেহায় এসে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

এমএ লতিফ মহিউদ্দিন চৌধুরীর দুই ছেলের প্রশংসা করে বলেন, মহিউদ্দিন ভাইয়ের ছেলে নওফেল ও সালেহীন সুশিক্ষিত। তাদের আচার-ব্যবহার মার্জিত। তারা ভালো ছেলে। তারা কাউকে অমর্যাদা করবে না। কাউকে খাটো করে দেখবে না। যাদের জ্ঞানের পরিধি থাকে না তারা আন্ডারমাইন্ড করে।

একসময় মহিউদ্দিনের বিরুদ্ধ স্রোতের রাজনীতিতে থাকা এমএ লতিফ এক প্রশ্নের উত্তরে বলেন, আগেও মহিউদ্দিন ভাইয়ের বাসায় এসেছি। তার কবর জেয়ারত করেছি। জীবদ্দশায় হয়তো গ্রুপিংয়ের কারণে আমার আসা-যাওয়া কমে যায় সেটি অসত্য নয়। মহিউদ্দিন চৌধুরী ভাইয়ের চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগে যে অবদান, ত্যাগ, ভূমিকা সেটি চট্টগ্রামের অন্য কোনো আওয়ামী রাজনীতিকের আছে বলে আমি মনে করি না। তার প্রতি আমার শ্রদ্ধা ছিল। যদিও গ্রুপিংয়ের কারণে আমি দূরে ছিলাম।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহিউদ্দিন চৌধুরীর ছেলে, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, আমার বাবার তিন মাসের ফাতেহা উপলক্ষে নেতা-কর্মীরা এসেছেন। প্রধানমন্ত্রীর জনসভায় যোগদানের বিষয়ে আমরা খসড়া আলোচনা করেছি। বাকিটা বিকেলে বর্ধিত সভায় চূড়ান্ত করা হবে।

সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর ত্রৈমাসিক ফাতেহা রোববার (১৮ মার্চ) দুপুরে ষোলশহর দুই নম্বর গেটের চশমা হিল অনুষ্ঠিত হয়েছে।বেলা ১১টা থেকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের পদচারণায় মুখর হয়ে ওঠে মহিউদ্দিন চৌধুরীর বাসভবনটি।

মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সংসদ সদস্য মাঈনুদ্দিন খান বাদল, এমএ লতিফ, আওয়ামী লীগ নেতা জহিরুল আলম দোভাষ, হাসান মনসুর, যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন চৌধুরী, কাউন্সিলর মোরশেদ মো. মোরশেদ আলম প্রমুখ।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago