২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:৩২

নেপালে নিহত বিমানের ক্যাপ্টেন আবিদের স্ত্রী হাসপাতালে নিবিড় পর্যবেক্ষনে

Google+ Pinterest LinkedIn Tumblr +
নেপালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্ত হয়ে নিহত প্রধান পাইলট আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানম গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটালের আইসিউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। আফসানা খানমের ব্রেইন স্ট্রোক হয়েছে।
হাসপাতালের তথ্য ডেষ্কের কর্মকর্তা শিউলী আক্তার নীলা জানান, উনাকে এখন পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসক। একটি নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়ার পরই তার অবস্থা সম্পর্কে জানাবেন চিকিৎসকরা। আজ সকালেই তাকে হাসপাতালে আনা হয়েছে। পরে তাৎক্ষনিকভাবে তার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়।
আফসানা খানমের স্বামী আবিদ সুলতান নেপালে অবতরণের সময় বিমান বিধ্বস্ত হওয়ার পরদিন কাঠমান্ডুর একটি হাসপাতালে মারা যান।
Share.

Comments are closed.