চাঞ্চল্যকর বনানী ধর্ষন মামলা-সাফাত আহমেদের ড্রাইভার বিল্লাল জামিন পেল

রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের মামলায় আসামি আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদের ড্রাইভার বিল্লালকে জামিন দিয়েছে ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২–এর বিচারক শফিউল আজম ওই আসামির জামিন মঞ্জুর করেন।
আদালত সূত্র জানায়, এর আগে শাফাত আহমেদের ব্যক্তিগত দেহরক্ষী আসামি রহমত আলী উচ্চ আদালত থেকে গত জানুয়ারি মাসে জামিন নিয়েছে। এই মামলায় আরমাত্র তিনজন কারাগারে আছে।
আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে শাফাত আহমেদ এবং তার বন্ধু নাঈম আশরাফ ও সাদমান সাকিফ। শুনানির আগে তাদের সকলকে আদালতে তোলা হয়েছিল। এখন পর্যন্ত মামলার বাদীর সাক্ষ্য শেষ হয়েছে।
জন্মদিনের পার্টির কথা বলে গত বছরের ২৮ মার্চ রাতে বনানীর রেইনট্রি হোটেলে ডেকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণ করা হয়। গত ৬ মে থানা কর্তৃপক্ষ মামলা নেয়। পরে পাঁচ আসামি গ্রেফতার হয়।
গত বছরের ১৩ জুলাই চার্জ গঠন করে ধর্ষণ ও সহায়তার অভিযোগে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু করা হয়। এর আগে ১৯ জুন সাফাত আহমেদ ও তার বন্ধু নাঈম আশরাফ ওরফে আবদুল হালিমের বিরুদ্ধে ধর্ষণ ও সাফাতের বন্ধু সাদমান সাফিক, গাড়িচালক বিল্লাল হোসেন ও সাফাতের দেহরক্ষী রহমত আলীর বিরুদ্ধে ধর্ষণে সহায়তার অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago