লন্ডনের এটিসি থেকে সতর্কবার্তা- বিমানে জঙ্গি বা বোমা আছে’ সিলেটে জরুরী অবতরন

লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং-৭৭৭ । স্থানীয় সময় বুধবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টা ৫৬ মিনিটে শুরু হওয়া এই যাত্রার এক ঘণ্টা পরই লন্ডনের এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে বিজি-২০২ ফ্লাইটের পাইলটকে জানানো হয় ‘বিমানে জঙ্গি ও বোমা থাকতে পারে’।

সঙ্গে সঙ্গেই সতর্কতার সঙ্গে ফ্লাইট ক্যাপ্টেন ইসমাইল বিষয়টি ফার্স্ট অফিসার আরিফকে অবগত করেন। এরপর তারা বিষয়টি কেবিন ক্রু চিফ পার্সার ডলিকে জানান। দুই পাইলটের নির্দেশনায় ডলি তার ক্রুদের নির্দেশ দেন ফ্লাইটের সকল যাত্রীকে নীরবে নিবিড় পর্যবেক্ষণ করতে। সেই নির্দেশেই ডলি সর্বোচ্চ সতকর্তার সঙ্গে পর্যবেক্ষণ করতে থাকেন।

অপরদিকে পাইলট ক্যাপ্টেন ইসমাইল এয়ার ট্রাফিক কন্ট্রোলের মাধ্যমে বিমানের উর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবগত করেন। সেই নির্দেশেই আইনশৃঙ্খলা বাহিনী উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেয়।

পরে সিদ্ধান্ত হয় ১০ ঘণ্টার ফ্লাইটটিকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ না করিয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করানো হবে। পরে সিদ্ধান্ত পাল্টে সিলেটেই যায় বিজি-২০২। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৫ মার্চ) সকাল ১০টা ২৫ মিনিটে ফ্লাইটটি সিলেটে অবতরণ করে।

সঙ্গে সঙ্গেই র‌্যাব-পুলিশ বিমানটিকে ঘিরে ফেলে। যাত্রীদের নামিয়ে র‌্যাবের ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হয় এয়ারক্রাফটের ভেতরে-বাইরে। তবে, সন্দেহভাজন কোনো কিছু পাওয়া না যাওয়ায় সিলেট থেকে দুপুর ১টা ৫০ মিনিটে ছেড়ে ২টা ৫ মিনিটে বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago