Categories: জাতীয়

কেন  বুক থেকে সারাজীবনের জন্য আকাশে লুকিয়ে গেলে’ -নেপাল ট্রাজেডিতে স্ত্রীর মৃত্যুতে স্বামীর স্ট্যাটাস

কাঠমান্ডুতে বিমান বিধ্বস্তে নিহত বিলকিস আরা মিতুর প্রবাসী স্বামী আজিজুল হক নিউইয়র্ক থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন। যাত্রাপথে স্ত্রীকে নিয়ে বুধবার ফেসবুকে ইংরেজিতে একটি মর্মস্পর্শী স্ট্যাটাস দিয়েছেন তিনি। নিউইয়র্কের জেএফকে বিমানবন্দর থেকে ফ্লাইট ছাড়ার আগে তিনি এই স্ট্যাটাস দেন।

ফেসবুকে আজিজুল লিখেছেন, ‘আমার জান, আমার কলিজা, কেন তুমি আমাকে ভীষণ একা করে দিয়েছ? তুমি ছিলে আমার জীবনের সেরা পাওয়া। তুমি সবসময়, প্রতিটি দিন, প্রতিটি সেকেন্ড আমাকে পরিপূর্ণ করেছ। তুমি প্রতিমুহূর্ত আমার বেঁচে থাকার কারণ। তুমি তো জানতে, তা হলেআমার কেন বুক থেকে সারাজীবনের জন্য আকাশেলুকিয়ে গেলে।’

তিনি লিখেন, ‘তোমাকে বলেছিলাম- আমি এতিম-অনাথ এবং তুমিই একমাত্র যে আমার দেখভালের দায়িত্ব নিয়েছ। আমার কলিজা, আজ তোমার জন্মদিন। কিন্তু আমি কীভাবে সবসময়ের মতো আজ তোমার জন্মদিনটি উদযাপন করব। কীভাবে আমি কেকের টুকরো তোমার নাকে লাগিয়ে দেব, কীভাবে আমি দুষ্টুমি করে কেক খাইয়ে দেব?

আজিজুল লেখেন, ‘বেহেস্তে তুমি শান্তিতে থাক। আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ছাড়া কিছুতেই আমি থাকতে পারছি না। কোনোভাবে বোঝাতে পারছি না।’

গত সোমবার (১২ মার্চ) ঢাকা থেকে ছেড়ে যাওয়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিএস ২১১ নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর দুর্ঘটনায় পতিত হয়। বিমানবন্দরের এটিসি টাওয়ারের দেয়া ভুল অবতরণ বার্তার জেরে আকাশে অপেক্ষা করতে থাকে বিমানটি। পরে ৬৭ যাত্রী ও চার ক্রুসহ দুপুর ২টা ২০ মিনিটে বিমানটি বিমানবন্দরের পাশের একটি ফুটবল মাঠে বিধ্বস্ত হয়। এতে ৫১ যাত্রীর প্রাণহানি ঘটে। এর মধ্যে ২৬ জন বাংলাদেশি নিহত হন। আর ১০ বাংলাদেশি আহত হন। তাদের নেপালের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের চারজনকে বাংলাদেশে ফিরিয়ে আনতে অনাপত্তি দিয়েছে কাঠমান্ডু মেডিকেল কলেজ (কেএমসি)। তারা হলেন- মেহেদী হাসান, কামরুন্নাহার স্বর্ণা, আলমুন নাহার এনি ও শেহরিন আহমেদ।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago