জামিন হলেও সহসা মুক্তি মিলছেনা খালেদার !

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে চার মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। পাঁচটি বিষয় বিবেচনায় নিয়ে সীমিত সময়ের জন্য তার জামিন মঞ্জুর করা হয়। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এ জামিন মঞ্জুরের আদেশ দেন। আদেশে বলা হয়, আপিলকারীর সাজার মেয়াদ, বয়স ৭৩ বছর, শারীরিক অসুস্থতা, বিচার চলাকালে নিয়মিত আদালতে হাজির থাকা, জামিনের অপব্যবহার না করা এবং পেপারবুক প্রস্তুত সময়সাপেক্ষ বলে তার জামিন মঞ্জুর করা হলো।

তবে হাইকোর্টের জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করার ঘোষণা দিয়েছে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার সকালে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন দাখিল করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেছেন, জামিনের আদেশের সত্যায়িত অনুলিপি পাইনি। তবে জামিনের বিরুদ্ধে আপিল তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। আর এই আপিল করার বিষয়টি অ্যাডভোকেট অন রেকর্ড কারা কর্তৃপক্ষকে অবহিত করবেন। ফলে ওই স্থগিত আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত খালেদা জিয়ার কারামুক্তির সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

এ দিকে কুমিল্লার নাশকতার একটি মামলায় গতকাল খালেদা জিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পাশাপাশি ২৮ মার্চ তাকে কুমিল্লার আদালতে হাজির করতে হাজিরা পরোয়ানাও ইস্যু করা হয়েছে। ফলে এ মামলায় তাকে নিম্ন আদালত থেকে জামিন নিতে হবে। ফলে শিগগিরই তার কারামুক্তির সম্ভাবনা নেই বলে মনে করছেন আইনজীবীরা। খালেদা জিয়ার বিরুদ্ধে ৫টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

গতকাল ৫ হাজার পৃষ্ঠার ওই নথি বেলা ১টা ১০ মিনিটে ফৌজদারি আপিল শাখা থেকে আদালতে নিয়ে আসা হয়। বেলা ২টা ১৩ মিনিটে এজলাসে আসেন দুই বিচারপতি। এ সময় এজলাস কক্ষে ছিল পিনপতন নিরবতা।

শুরুতে ডায়াসের সামনে দাঁড়ানো বার সভাপতি ও খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীনের উদ্দেশে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক বিচারপতি এম. ইনায়েতুর রহিম বলেন, আপনার কোনো সাবমিশন (শুনানি) আছে কিনা? বার সভাপতি বলেন, আদালত শুনানি গ্রহণ সমাপ্ত করে নথিপ্রাপ্তি সাপেক্ষে জামিন বিষয়ে আদেশের জন্য দিন ধার্য রেখেছে। আদালত বলে, তা হলে আপনার কোনো বক্তব্য নেই। জয়নুল আবেদীন বলেন, রাষ্ট্রপক্ষ বক্তব্য রাখলে আমরাও শুনানি করব।

এ পর্যায়ে আদালত অ্যাটর্নি জেনারেলের বক্তব্য জানতে চায়। অ্যাটর্নি জেনারেল বলেন, এটা স্পর্শকাতর একটি মামলা। এতিমের টাকা কিছু লোক তুলে নিয়ে আত্মসাত্ করেছে যার ডকুমেন্ট রয়েছে। তিনি বলেন, যেহেতু বিচারিক আদালত থেকে নথি এসেছে সেহেতু জামিন না দিয়ে পেপারবুক প্রস্তুতের নির্দেশ দিয়ে আপিল শুনানি করা হোক। জবাবে জয়নুল আবেদীন বলেন, আপিল শুনানির বিষয়টি তো সময় সাপেক্ষ ব্যাপার। আর আমরা তো শুধুই জামিন চেয়েছি। এ পর্যায়ে দুর্নীতির মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত দু’জন সাবেক সংসদ সদস্যের হাইকোর্ট থেকে সম্প্রতি জামিন পাওয়ার বিষয়টিও নজির হিসেবে তুলে ধরেন তিনি।

দুদক কৌঁসুলি খুরশীদ আলম খান বলেন, আপিলকারীর সাজা কম বলে তিনি জামিন পাবেন এটা কোনো যুক্তি হতে পারে না। কমপক্ষে এক বছর সাজাভোগের পর জামিন চাইলে তা যুক্তিযুক্ত হতো। কিন্তু এক্ষেত্রে তা হয়নি। তিনি বলেন, এই মামলায় খালেদা জিয়া প্রধান আসামি। বয়স ও সামাজিক অবস্থান বিবেচনায় নিয়ে তাকে ৫ বছর সাজা দেওয়া হয়েছে। যদিও অন্য আসামিরা পেয়েছেন দশ বছর সাজা। এ পর্যায়ে আদালত বলেন, এ ব্যাপারে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? গত ৮ ফেব্রুয়ারি রায় হয়েছে। এক মাসের বেশি সময় পেরিয়ে গেছে। কোনো পদক্ষেপ তো দেখছি না। দুদক কৌঁসুলি বলেন, সময় এখনো যায়নি। আমরা রায় পর্যালোচনা করছি। এ পর্যায়ে অ্যাটর্নি জেনারেল বলেন, সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের দুর্নীতির মামলায় সাজা হওয়ার পর সাড়ে তিন বছর কারাভোগ করে জামিন পেয়েছেন। আদালত বলেন, তখন এরশাদের বয়স কত ছিল? অ্যাটর্নি জেনারেল বলেন, ৬৫ বছর। আদালত বলে, তখন তো তিনি (এরশাদ) শারীরিকভাবে সুস্থ ছিলেন। এরপর কারাগার থেকে বেরিয়ে বিয়ে করে পুত্র সন্তানের জনক হয়েছেন।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago