২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:২৯

ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান কাঠমান্ডুতে বিধ্বস্ত

Google+ Pinterest LinkedIn Tumblr +

নেপালের রাজধানী কাঠমান্ডুতে বাংলাদেশি বিমান বিধ্বস্ত হয়েছে। ঢাকা থেকে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের উদ্দেশ্যে ৬৭ যাত্রী নিয়ে ছেড়ে যাওয়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের দেশ কিউ-৪০০ মডেলের বিমানটির অন্তত ৫০ যাত্রী নিহত হয়েছে বলে জানাচ্ছে দেশটির প্রথমসারির সংবাদমাধ্যম মাই রিপাবলিকা।ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের জেনারেল ম্যানেজার রাজ কুমার ছেত্রি জানিয়েছেন, ‘বিমানটি খুব বাজেভাবে বিধ্বস্ত হওয়ায় প্রাথমিকভাবে ৫০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আমরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছি। এছাড়া দুর্ঘটনার কারণ অনুসন্ধানেরও চেষ্টা চলছে। এর মধ্যে গুরুতর আহতাবস্থায় ১৪ জনকে উদ্ধার করে সিনামঙ্গলের নিউ বানেশ্বর ও কেএমসি হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ইউএস-বাংলা এয়ারলাইন্সের বাংলাদেশি এয়ারপোর্ট ম্যানেজার ইমন জানিয়েছেন, বিমানটির ৬৭ যাত্রীর মধ্যে ১ জন চাইনিজ, ১জন মালদ্বীপ ও বাকি ৬৫ জন বাংলাদেশী নাগরিক। ফ্লাইটটিতে সরকারি বা উচ্চ পর্যায়ের কোনো রাজনৈতিক ব্যক্তি ছিলনা। এ দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। তারা হলেন সানজিদা হক, স্বামী রফিকুজ্জামান ও তাদের সন্তান অনিরুদ্ধ।

Share.

Comments are closed.