নাইজেরিয়ায় দুর্নীতি ঢাকতে জীব-জন্তুদের ঘাড়ে দোষ

নাইজেরিয়ায় দুর্নীতি ঢাকতে জীব-জন্তুদেরঘাড়ে দোষ চাপিয়ে দেয়া হচ্ছে। সম্প্রতি এ ধরনের দুটি ঘটনা  সামাজিক যোগাযোগের মাধ্যমে তামাশার বিষয় হয়ে উঠেছে। তবে সবচে আলোচনায় এসেছে একটি বানর। সে নাকি বিপুল অর্থ আত্মসাত করেছে। টুইটারে তাকে নিয়ে রীতিমতো বিদ্রুপ হচ্ছে। কেউ কেউ ফোর্বস ম্যাগাজিনে ধনকুবেরদের যে তালিকা তৈরী করে, সেই আদলে বানরের ছবি দিয়ে কভার তৈরী করে প্রকাশ করেছে।গত মাসেই এক নারী কর্মী দাবি করেছিলেন, একটি সাপ ১ লাখ মার্কিন ডলার গিলে ফেলেছে! ওই নারী নাইজেরিয়ার পরীক্ষা বোর্ড অফিসে কাজ করতেন, যাদের কাজ ছিল পরীক্ষার ফি সংগ্রহ করে। ওই ঘটনার কয়েক সপ্তাহ পরেই ঠাট্টার পাত্র হয়ে ওঠেন দেশটির এক সিনেটর। এক সহকর্মীর দুর্নীতিকে সমর্থন করতে তিনি দাবি করেছিলেন, বানরের দল ১ লাখ ৯৬ হাজার ৬০০ মার্কিন ডলার চুরি করেছে।তবে নাইজেরিয়ার দুর্নীতি দমন কমিশন একটি ছবি প্রকাশ করেছে যাতে দেখানো হয়েছে একটি ঈগল একটি বিশাল সাপের মাথা এবং লেজের দিকে চেপে ধরেছে। তারা বুঝাতে চেয়েছে দুর্নীতিবাজ সাপ হলেও এভাবে ধরা হবে। -এনডিটিভি

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago