অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইক
বালের ওপর হামলা ও তাকে হত্যা চেষ্টার ঘটনায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)সহ সারা দেশ প্রতিবাদ মুখর হয়ে উঠেছে। সর্বত্র বইছে নিন্দা ও প্রতিবাদের ঝড়। গতকাল রবিবার রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল ও প্রতিবাদ সমাবেশ থেকে এ ঘটনাকে ‘মুক্তচিন্তার ওপর আঘাত’ উল্লেখ করে ঘটনার মূল হোতাদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বক্তারা। শাবিপ্রবি ক্যাম্পাস গতকালও ছিল উত্তাল। এদিকে হামলার ঘটনায় হামলাকারী ফয়জুল হাসান ওরফে শফিকুরকে প্রধান আসামি করে সিলেট জালালাবাদ থানায় হত্যাচেষ্টার অভিযোগে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। ফয়জুল জঙ্গিবাদে বিশ্বাসী বলে জানিয়েছে র্যাব। জঙ্গিবাদের বিশ্বাস থেকেই হত্যার উদ্দেশ্যে সে এই হামলা চালিয়েছে। তবে তার সঙ্গে কেউ আছে কি-না সেসব তথ্য যাচাই করে দেখা হচ্ছে। সিলেট র্যাব-৯ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ এ কথা জানিয়েছেন।
জাফর ইকবাল হত্যাচেষ্টা: হামলাকারী ফয়জুল জঙ্গি আদর্শে বিশ্বাসী
Share.
