২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:২৭

যুবলীগের প্রভাবশালী নেতা  হেলাল আকবর বাবরের প্রাইভেট গাড়ি লক্ষ্য তরে গুলি

Google+ Pinterest LinkedIn Tumblr +

চট্টগ্রামের কোতোয়ালী থানার নন্দন কানন এলাকায় কেন্দ্রিয় যুবলীগের উপ-অর্থ সম্পাদক ও মহানগর যুবলীগের প্রভাবশালী নেতা  হেলাল আকবর বাবরের প্রাইভেট গাড়ি লক্ষ্য তরে গুলি চালিয়েছে দুবৃর্ত্তরা।

আজ রবিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। তবে গাড়ীতে হেলাল আকবর বাবর না থাকায় তিনি প্রাণে বেঁচে গেছেন।এ ঘটনার জের ধরে রাতে নগর নন্দনকাননসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছে বাবর অনুসারী যুবলী ছাত্রলীগের কর্মীরা । এসময় নন্দনকান জুবলী রোড এলাকায় কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে প্রতক্ষ্যদশীরা জানান।এ ব্যাপারে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন পাঠক ডট নিউজকে বলেন- রাত সাড়ে ১১টার দিকে বাবরের বাসার সামনে একটি চলন্ত মাইক্রোবাস থেকে বাবরের ব্লু কালারের প্রিমিও গাড়ি লক্ষ্য করে পরপর দু রাউণ্ড গুলি ছুঁড়েছে।

তবে ঘটনার সময় বাবর ছিলেন না। তিনি ঢাকায় আছেন। পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ব্যাপারে তদন্ত করে দেখা হচ্ছে।

Share.

Comments are closed.