Categories: জাতীয়

প্রতারনার দায়ে নাইজেরিয়ান সহ ২ প্রতারক আটক

রাজধানীতে এক নাইজেরিয়ান নাগরিকসহ একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের ২ সদস্যকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেফতারকৃত নাইজেরিয়ান নাগরিক হেনরী ইশিয়াকা (পাসপোর্ট নং-এ০৩৮২২৫৫৯) ও মো. ইসমাইল হোসেন (৪৮)। গত শুক্রবার রাজধানীর পূর্ব তেজতুরী বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. বশির আহমেদ জানান, হেনরী ইশিয়াকা নাইজেরিয়ান ফুলবলার হিসেবে বাংলাদেশে অবস্থান করে। এরপর ফেসবুক থেকে আইডি সংগ্রহ করে কোটি টাকার বিভিন্ন পুরস্কারের লোভনীয় অফার দিয়ে হয়াটসঅ্যাপ, ফেসবুক, ইমো, ম্যাসেঞ্জারের মাধ্যমে প্রতারণাপূর্বক বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মোটা অর্থ হাতিয়ে নেয় প্রতারক চক্রের মূলহোতা হেনরী ইশিয়াকা ও তার সহযোগীরা। রাজধানীর পশ্চিম রাজাবাজারের স্কুল শিক্ষিকা তাহমিনা পারভীন ও তুরাগ এলাকার বাসিন্দা নাজিয়া তাবাসসুম নামের দুই নারীর অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে গত শুক্রবার কাফরুল থানায় একটি মামলা হয়েছে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago