ইয়াবা ব্যাবসায়ে এবার বিমান ক্রুরা

সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ বিমানের দুই ক্রু ইয়াবাসহ গ্রেফতার হয়েছেন। গ্রেফতারকৃতরা হলেন- আরিফ পাঠান রহিত (৩০) ও আল মামুন শিশির (৩০)। গত মঙ্গলবার রিয়াদের হোটেল র‌্যাডিসান ব্লু’তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংক্রান্ত পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তাদের গ্রেফতারের খবরটি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মিরাজ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা-জেদ্দাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০৩৯ ফ্লাইটের ক্রু ছিলেন রহিত ও শিশির। তারা রিয়াদে ইয়াবা বিক্রি করেন বলে অভিযোগ রয়েছে। তাদের কয়েকজন সহকর্মী বলেন, তারা ঢাকা থেকে ইয়াবা কিনে সৌদি আরবে প্রবাসীদের মাঝে বিক্রি করেন। গত দুই বছর ধরে তারা এই মাদক ব্যবসা চালিয়ে আসছেন। সৌদি আরবে একেকটি ইয়াবা বাংলাদেশি মুদ্রায় ২ হাজার টাকায় বিক্রি হয়।
আরিফ পাঠান রহিত বেসরকারি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স শেষ করার পর গত বছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ক্রু হিসাবে যোগ দেন। আল মামুন শিশিরের বাড়ি দিনাজপুরের সেতাবগঞ্জে। তিনি দুই বছর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যোগ দেন।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago