Categories: জাতীয়

মন্ত্রিপরিষদ থেকে আমি ও জাপার তিন মন্ত্রী কিছু দিনের মধ্যে পদত্যাগ করবো- এরশাদ

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, সরকারের সাথে আলোচনা চলছে, মন্ত্রিপরিষদ থেকে আমি ও জাপার তিন মন্ত্রী কিছু দিনের মধ্যে পদত্যাগ করবো। সরকারের মন্ত্রিত্ব নেয়ায় জাপার ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আমরা তা হতে দিতে পারি না।
রংপুর সার্কিট হাউসে শুক্রবার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন, বিরোধী দল হিসেবে জাপার মন্ত্রিত্ব গ্রহণ ঠিক হয়নি। বিরোধী দল নয়, আগামীতে সরকার গঠনের হিসাব-নিকাশ করে এগিয়ে যাচ্ছে জাপা।
আগামী নির্বাচনে বিএনপির অংশ নেয়ার ব্যাপারে তিনি বলেন, তাদের নেতৃত্ব শূন্য হয়েছে। একাদশ নির্বাচনে আসবে কি আসবে না সেটি তাদের নিজস্ব ব্যাপার। বিএনপির সাথে জাপার জোট করার কোনোই সম্ভাবনা নেই জানিয়ে তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপি আসবে কিনা সে ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। তারপরেও সরকার চেষ্টা করছে, আমরাও মনে করি তাদের নির্বাচনে অংশগ্রহণ করা উচিত।
খালেদা জিয়া কয়েকদিন কারাগারে থাকা অবস্থায় তার জামিন পাওয়া নিয়ে হৈ-চৈ করা প্রসঙ্গে এরশাদ বলেন, আমি ৬ বছর ২ মাস কারাগারে ছিলাম। আমার বিরুদ্ধে সব মামলাই ছিল জামিন যোগ্য। তারপরেও আমি জামিন পাইনি। হাইকোর্ট আদেশ দেয়ার পরেও আমাকে সংসদে আসতে দেয়া হয়নি। পৃথিবীর কোনো দেশে কোনো নেতাই আমার মতো নির্যাতন ভোগ করেনি। আমার প্রতি যে অবিচার করা হয়েছে তার কোনো নজির নেই। নির্বাচনে সব দলের অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের রাজনৈতিক বিষয় নিয়ে বিদেশিরা কোনো প্রভাব খাটাবে না। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। দলের মহাসমাবেশ সম্পর্কে তিনি বলেন, এই মহাসমাবেশের মাধ্যমে তারা দলের শক্তি প্রদর্শন করবেন।
এসময় উপস্থিত ছিলেন, জাপার কো-চেয়ারম্যান জিএম কাদের, দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার, জাপা নেতা মেজর (অব) খালিদ, রংপুর সিটি মেয়র ও মহানগর জাপার সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, যুবসংহতির নেতা আব্দুর রাজ্জাক প্রমুখ।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago