ছাত্রলীগের সংঘর্ষের মধ্যে শেষ হল প্রয়াত নেতা মহিউদ্দিন এর স্মরণ সভা

চট্টগ্রামের লালদীঘির মাঠে চট্টল বীর আওয়ামী লীগের প্রয়াত নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর স্মরণ সভায় কয়েক দফায় সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগের দুই পক্ষ।

সোমবার বিকালে এই স্মরণ সভার আয়োজন করে চট্টগ্রাম হানগর ছাত্রলীগ।

বিকাল পৌনে ৫টার দিকে মঞ্চের বামপাশে সিটি কলেজ, ডান পাশে চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজ শাখা ছাত্রলীগের কর্মীরা পাল্টাপাল্টি স্লোগান দিচ্ছিল; মাঝে বসা ওমর গণি এমইএস কলেজের ছাত্রলীগের কর্মীরাও স্লোগান দিচ্ছিল সমান তালে।

এই স্লোগানের মধ্যে সাবেক ছাত্রলীগ নেতা আরশাদুল আলম বাচ্চু বক্তব্য রাখার পরপরই ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে হট্টগোল শুরু হয়। এর পরপর ছাত্রলীগ কর্মীরা চেয়ার ছোড়াছুড়ি করে সভাস্থলে বিশৃঙ্খলা শুরু করে।

মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক নুরুল আজিম রণি চেষ্টা চালিয়েও দুই পক্ষকে থামাতে ব্যর্থ হন। এক পর্যায়ে সভামঞ্চে উপস্থিত যুবলীগ ও ছাত্রলীগের প্রায় সব নেতা নেমে আসেন নিচে মারামারি থামাতে।এরপর পরিস্থিতি কিছুটা শান্ত হলে স্মরণসভার কাজ শুরু হয়।

স্মরণ সভায় দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম মহনগরের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও তারা কেউ ওই সময় ছিলেন না।

অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক অনুপম সেন বিকাল সোয়া ৫টার দিকে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন। এরপর মহিউদ্দিনপুত্র নওফেল আসেন সভাস্থলে।

এরপর সভা শুরু হলেও মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিমের বক্তব্যের সময়ও পুনরায় ছাত্রলীগের দুইপক্ষ হাতাহাতিতে জড়ায়।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago