হালদা মৎস্য প্রজনন ক্ষেত্র থেকে প্রচুর কারেন্ট জাল উদ্ধার

প্রাকৃতিক মৎস প্রজনন ক্ষেত্র হালদায় ঝাটিকা অভিযানে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। ২৫ ফেব্রুয়ারি সকাল-বিকাল দুই দফায় অভিযান পরিচালনা করেন রাউজান ও হাটহাজারী উপজেলার দুই মৎস্য কর্মকর্তা। জব্দ করা সব জাল স্ব-স্ব উপজেলায় নিয়ে যাওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২৫ ফেব্রুয়ারি ভোর সকাল থেকে ১০টা পর্যন্ত দুটি স্পিড বোট নিয়ে হালদা-কর্ণফুলী নদীর সংযোগ থেকে মদুনাঘাট এলাকা পর্যন্ত অভিযান পরিচালনা করেন রাউজান উপজেলা মৎস্যকর্মকর্তা অমিনুল ইসলাম। এ সময় তিনি নদী থেকে আটক করেন ১০ হাজার মিটার কারেন্ট জাল।

বিকালে সর্তার ঘাট থেকে উত্তরমূখি নদীতে অভিযানে নামেন হাটহাজারী উপজেলা মৎস্য কর্মকর্তা আজহারুল ইসলাম। তার অভিযানে আটক হয় চার’শ মিটারের বেশি জাল। অভিযান পরিচালনায় দুটি স্পিড বোট ও স্বেচ্ছাসেবক দিয়ে সহায়তা প্রদান করে হালদায় প্রকল্প কাজে নিয়োজিত এনজিও সংস্থা আইডিএফ।

বিষয়টি নিয়ে কথা বললে রাউজান উপজেলা মৎস্য কর্মকর্তা অমিনুল ইসলাম বলেন, নদী থেকে ১০ হাজার মিটার কারেন্ট জব্দ করে উপজেলায় নিয়ে আসা হয়েছে। এগুলো ধংস করা হবে।

হাটহাজারী মৎস্য কর্মকর্তা আজহারুল ইসলাম জানান, রবিবার বিকালে হালদা নদী মেখল এলাকায় অভিযান চালিয়ে চার’শ মিটার ঘের জাল উদ্ধার করা হয়েছে। মৎস্য কর্মকর্তাগণের সাথে অভিযানে আইডিএফ এর স্বেচ্ছাসেবীদের মধ্যে ছিলেন কামাল উদ্দিন, মোহাম্মদ রোশাগীর, সাদ্দাম হোসেন, মোহাম্মদ হাসান, সাইফুল ইসলাম, মিলু দাশ প্রমূখ।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago