গায়ে সাদা এপ্রোন। হাতে চিকিৎসকের ফাইল ও অন্যান্য সরঞ্জামাদি। চালচলন হুবহু ডাক্তারের মতো। রোগীরা চিনতেও পারবে না এরা কারা। কিন্তু সন্দেহ হয় ওয়ার্ডের কর্মকর্তা-কর্মচারীদের। পরে খবর দিলে পুলিশ এসে ধরে নিয়ে যায় তাদের।বলছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আটক দুই ভুয়া চিকিৎসককের কথা। রবিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে সাড়ে পাঁচটার হাসপাতালের ৩৩ নম্বর গাইনী ও প্রসূতি ওয়ার্ড থেকে ফারজানা আকতার মনি (৩৬) ও মো. রাজ (১৯) নামের দুজনকে আটক করা হয়। এরা ভুয়া ডাক্তার সেজে হাসপাতালে গিয়েছিল চুরি করতে।
আটক মো. রাজ চট্টগ্রামের মিরসরাই উপজেলার নিজামপুর কলেজ এলাকার মো. জাফরের ছেলে ও ফারজানা আকতার বরিশাল জেলার বাকেরগঞ্জ এলাকার শাহরিয়ার মাহমুদের স্ত্রী বলে জানা গেছে।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া বলেন, দুজনেই স্বীকার করেছে, তারা চুরি করতে এখানে এসেছে।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…