২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:০১

দিন ছুটি হলে

Google+ Pinterest LinkedIn Tumblr +

তামিম আহমেদ

সূর্যের রঙ কেড়ে নেয় কাশফুল,
দিন ছুটি হলে।
সবুজ টিপ জায়গা ছেড়ে দেয়,
দিন ছুটি হলে।
বাবার রুমালের ঘাম শুকায়,
দিন ছুটি হলে।
মায়ের হাতের বালা স্থির হয়,
দিন ছুটি হলে।
যুবকের ছেঁড়া স্যান্ডেল ঘুমায়,
দিন ছুটি হলে।
বিকেল ভেবে প্রেমিকার মুখ রাঙা হয়,
দিন ছুটি হলে।
হতাশার ভার লাইলনের দড়িতে ছাড়ে,
দিন ছুটি হলে।
আমি বেঁচে আছি, আপনি বেঁচে আছেন,
দিন ছুটি হয় বলে।

Share.

Comments are closed.