‘আমিও তো এক সময় সাংবাদিক ছিলাম।” প্রধান বিচারপতি

দেশের ২২তম প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। প্রধান বিচারপতি হিসাবে নিয়োগের পর থেকে সুপ্রিম কোর্টের বিচারপতি ও আইনজীবীরা তাকে প্রতিদিনই জানাচ্ছেন ফুলেল শুভেচ্ছা। এরই ধারাবাহিকতায় সোমবার প্রধান বিচারপতিকে ফুলেল শুভেচ্ছা জানান আইন সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এল.আর.এফ) নেতৃবৃন্দ ও সদস্যরা।
সাংবাদিকদের কাছে পেয়ে সদা হাস্যেজ্জ্বল প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘আমিও তো এক সময় সাংবাদিক ছিলাম।” শুভেচ্ছা জানানোর এক পর্যায়ে নারী সাংবাদিকদের উপস্থিতি দেখে তিনি বলেন, “সাংবাদিকতায় নারীরাও এগিয়ে যাচ্ছে, এটা ভালো দিক।” এ সময় ফোরামের সভাপতি আশুতোষ সরকার সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে সাংবাদিকরা যাতে সহজে তথ্য পেতে পারেন সেজন্য প্রধান বিচারপতির সহযোগিতা কামনা করেন। প্রধান বিচারপতি বিষয়টি দেখবেন বলে আশ্বাস দেন। এ সময় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম উপস্থিত ছিলেন। প্রধান বিচারপতির খাসকামরায় এ শুভেচ্ছা বিনিময় হয়। প্রসঙ্গত, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন দৈনিক সংবাদ এ আদালত প্রতিবেদক ছিলেন।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago