Categories: জাতীয়

সারাদেশের পুলিশ সুপার দের সতর্ক থাকার নির্দেশ সদর দপ্তরের

খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার রায় কেন্দ্র করে সারাদেশের সব পুলিশ কর্মকর্তাকে সতর্ক থাকতে চিঠি দিয়েছে পুলিশ সদরদপ্তর। চিঠিতে পুলিশ সুপারদেরকে স্ব-স্ব জেলায় নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। গণগ্রেপ্তার নয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আটক অভিযান চলছে বলেও জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার মামলার রায়কে কে সামনে রেখে সব জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকতে ও প্রতিটি এলাকায় নিরাপাত্তা জোরদার করার জন্যে চিঠি দিয়েছে পুলিশ সদরদপ্তর। চিঠিতে স্পর্শকাতর এলাকায় নিরাপত্তা টহল জোরদার, সন্ত্রাসীদের আটক ও সন্দেহভাজনদের গতিবিধির ওপর নজর রাখতে বলা হয়েছে।

এদিকে, রায়ের দিন বকশিবাজারে আদালত চত্বর ও আশপাশের এলাকায় থাকছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যাবস্থা। ৩ স্তরের তল্লাশি থাকবে আদালত চত্বরে।

গোয়েন্দারা বলছেন, যেসব এলাকায় নিরাপত্তা জোরদার করা প্রয়োজন, বিশেষ করে আদালত চত্বর ও গুরুত্বপুর্ণ স্থাপনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। আইন শৃংখলা পরিস্থিতি বিঘ্নিত করতে পারে, এমন সন্দেহভাজনদের তালিকা তৈরি করে আটক করার চেষ্টাও চলছে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago