২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:০২

কফি, ভায়োলিন এবং ঘড়ি

Google+ Pinterest LinkedIn Tumblr +

তামিম আহমেদ

কফির মগে ভায়োলিন বাজে।
সেই সুর থেকেও কফির গন্ধ ভাসে।
আটটা তেপ্পান্নর ঘড়ির শব্দ আর
সেই কফি গন্ধ সুর মিলেমিশে-
একটা ক্যারেক্টার দেয়, কাল্পনিক।
সেটার চুলগুলো কালো মিশমিশে,
সে শব্দ ছাড়া কথা বলে।
মঝেতে ভেসে ভেসে চলে।
সাত মিনিট সাথে থাকে সে।
ঠিক ন’টায় কফির গন্ধ আর সে
দুটোই কেটে যায়; ঘড়িতেও
ফুলস্টপ সেঁটে দেয়, থেমে পড়ে সময়।
আমি আটকে যাই রকিং চেয়ারে।
কিন্তু চেয়ারটা আটকে থাকে না।
দুলতে থাকে, দুলতেই থাকে।
কে জানে, হয়তো সে-ই পেছন থেকে
দোলাতে থাকে, দোলাতেই থাকে।

Share.

Comments are closed.