২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:৩৫

ডিজিটাল নিরাপত্তা আইন প্রেসিডেন্টকে খোলা চিঠি

Google+ Pinterest LinkedIn Tumblr +

ডিজিটাল মিডিয়া নিরাপত্তা বিল নিয়ে প্রেসিডেন্ট আবদুল হামিদ ও জাতীয় মানবাধিকার কমিশনের সভাপতি কাজি রিয়াজুল হকের কাছে খোলাচিঠি লিখেছে এশিয়ান হিউম্যান রাইটস কমিশন, হিউম্যান রাইটস ওয়াচসহ শীর্ষস্থানীয় ১০টি মানবাধিকার সংস্থা। এতে তারা নতুন প্রস্তাবিত আইনটি নিয়ে উদ্বেগ জানানোর পাশাপাশি কিছু সুপারিশ করেছে। সুপারিশকৃত চিঠিটির অনুবাদ এখানে তুলে ধরা হলো:

‘মানবাধিকার ও স্থিতিশীল উন্নয়ন ইস্যু নিয়ে বাংলাদেশে সক্রিয় বিশ্ব সুশীল সমাজের সংগঠন হিসেবে আমরা আপনাদের কাছে লিখছি। আমরা উদ্বিগ্ন যে, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিবেশে যেখানে কিনা বিতর্ক ও বৈধ গণতান্ত্রিক ভিন্নমত প্রকাশের সুযোগ ক্রমেই সীমিত হচ্ছে, সেখানে বাংলাদেশ ডিজিটাল নিরাপত্তা বিল ২০১৮ গণমাধ্যম, সুশীল সমাজ ও জনসাধারণের মত প্রকাশের অধিকার রক্ষা করতে ব্যর্থ হয়েছে। বিভিন্ন নীতি ও নীতিনির্ধারকদের কর্মকাণ্ড নিয়ে তাদের খোলামেলা মত প্রকাশের অধিকার রক্ষা করতে ব্যর্থ হয়েছে এই বিল যা হয়তো সংসদের চলমান অধিবেশনেই উপস্থাপন করা হবে।
আমাদের সংগঠনগুলোর অনেকে এই বিল নিয়ে কয়েক বছর ধরে চলমান বিতর্ক অনুসরণ করে আসছে নিবিড়ভাবে।মানবজমিন

Share.

Comments are closed.