২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | রাত ১২:০৯

ভালোবাসার লিপি

Google+ Pinterest LinkedIn Tumblr +

শিরীন আফরোজ রানি

বুকের মাঝে আসয‍্যের হোমাগ্নি জলতে থাকে।
বলতে চাই সদর্পে,আর কত করবে নিল নকশা?
অবরুদ্ধ সময় তোমাদের করতে পারেনিপ্রতিহত।
তাই রক্তাক্ত করলে হৃদয়ের ফুটন্ত কূড়ি নিবেদনের মাধ্যমে।
ওরা শুষে নিতে চায় বুকের সীমান্ত।
নিল কষে রঞ্জিত করে , সবুজ মৃত্তিকার অভ‍্যন্তর ।
সভ‍্যতার শরীরের নগ্নতার অসহ‍্য কাঁটা।
বুকের ভেতর শোকের নিল আগুনে ফোটে নিল পদ্ম।
জীবন,যৌবন,সুখ ,স্বাচ্ছন্দ্য সব সিরিজগুলো দিয়ে,
ওরা হয়ে যায় মেধাবী বৃক্ষ ।
তোমাদের হৃদয়ের সূর্যা লোকে যে কুরি ফুল হয়ে ফোটে।
সেই ফুল দিয়ে করি তোমাদের শ্রদ্ধা নিবেদন।
ওরা শোবার চেয়েছিল, শুভ্র ধবল জোছনায়, ফুটান্ত গোলপের বুকে ।
আর তোমরা রক্ত গোলাপটা দিয়ে, সাজালে হৃদয়ের নৈবেদ্য।
তোমরা স্বদর্পে প্রকৃতির মাঝে মাথা উঁচু করে আছ,
বর্ণমালার কোল জুড়ে, ছোট্ট শিশুর মা ডাকে,কবির লেখনীতে।
বর্নীল ভাষার বৈচিত্র ময় ইতিহাস রচনায়।
থাকবে বুদ্ধিজীবীর ক্ষূরধার রচনায়। মেধার উৎকর্ষ সাধনে, সংগ্রামী চেতনায় ভালোবাসার শ্রুতি মধুর লীপিতৈ, চিন্তা ও চেতনায়।।।।

 

Share.

Comments are closed.