বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অনি
রাজধানীর রমনা ও শাহবাগ থানার পৃথক চার মামলায় আজ বুধবার ঢাকার মহানগর মহানগর হাকিম মাহমুদুল হাসান এ আদেশ দেন।
ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান এনটিভি অনলাইনকে জানান, আজ রমনা ও শাহবাগ থানার চার মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে বিএনপি নেতা অনিন্দ্য ইসলাম অমিত ও আনিসুর রহমান তালুকদার খোকনসহ ৫৭ জনকে হাজির করে সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক অমিত ও খোকনকে তিন দিন করে রিমান্ড দেন ও ৫৩ আসামিকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এ ছাড়া বাকি দুজন আসামি নারী হওয়ায় তাদের রিমান্ড নাকচ করে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়।
বিএনপি নেতাদের আইনজীবী সানাউল্লাহ মিয়া এ বিষয়ে এনটিভি অনলাইনকে জানান, আসামিদের পক্ষে জামিনের আবেদন করা হলে বিচারক তা খারিজ করে দেন। এছাড়া রমনা থানার একটি মামলায় গয়েশ্বর চন্দ্র রায়ের জামিনের আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
গতকাল রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এ আসামিদের গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের রমনা ও শাহবাগ থানার চার মামলায় গ্রেপ্তার দেখানো হয়
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…