আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ
হামলা পরিকল্পিত!: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে হাইকোর্টের সামনে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুরের ঘটনা ছিল পূর্বপরিকল্পিত। প্রশিক্ষিত একদল দাঙ্গাবাজ দিয়ে এ হামলা চালানো হয়। আর এ হামলার পরিকল্পনার ছক তৈরি করা হয় কয়েকদিন আগেই। সে কারণে ঢাকা ও ঢাকার বাইরে থেকে আগেই জড়ো করা হয়েছিল প্রশিক্ষিত দাঙ্গাবাজদের। ঘটনার দিন পুলিশের হাতে আটক হওয়া কয়েকজন পুলিশের জিজ্ঞাসাবাদে এ তথ্য জানিয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের এক শীর্ষ কর্তা।
মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) দেবদাস ভট্টাচার্য বলেন, হামলার ঘটনাটি পূর্বপরিকল্পিত। ভিডিও ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের তথ্য-প্রমাণের ভিত্তিতে হামলাকারীদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। তবে মামলার তদন্তের স্বার্থে হামলার নেপথ্যে থাকা ব্যক্তিদের নাম বলতে তিনি অস্বীকৃতি জানান।
ঢাকা মহানগর পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, হামলার পর পুলিশ ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করেছে। কারণ হামলাকারীরা চাইছিল পুলিশ কঠোর অ্যাকশনে যাবে। আর ওই অ্যাকশনের মধ্যে বিএনপি একটি ইস্যু তৈরি করার চেষ্টা করবে। তিনি বলেন, হামলাকারীরা সবাই প্রশিক্ষিত। কারণ পুলিশের ওপর হামলার ধরন দেখেই তা অনুমান করা যায়। পাশাপাশি গ্রেফতারকৃতদের মধ্যে বেশ কয়েকজন পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন তথ্যই দিয়েছে। পুলিশের এ কর্মকর্তা আরো বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি ঘিরে দেশের বিভিন্ন স্থানে পুলিশের উপর যে ধরনের হামলা হয়েছে তার প্রত্যেকটির সঙ্গে এ হামলার মিল রয়েছে। তিনি বলেন, হামলার নেপথ্য পরিকল্পনাকারীদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতার করা গেলে পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।গয়েশ্বর কারাগারে: বিশেষ ক্ষমতা আইনের মামলায় গয়েশ্বর চন্দ্র রায়ের জামিন আবেদন না-মঞ্জুর করে কারাগারে পাঠানো নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার বিকালে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহমুদুল ইসলাম জামিন আবেদন না-মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেন। মঙ্গলবার রাতে গুলশান-১ পুলিশ প্লাজার সামনে থেকে গয়েশ্বরকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। পরে গতকাল দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।
ফখরুলের বিবৃতি: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল রাতে এক বিবৃতিতে নেতাকর্মীদেরকে অব্যাহত গতিতে গ্রেফতারের পাশাপাশি বাড়িতে বাড়িতে হামলা ও তল্লাশির ঘটনাকে সরকারের এক ভয়ঙ্কর জুলুম হিসেবে চিহ্নিত করে গভীর উদ্বেগের সঙ্গে বলেন, ‘ভবিষ্যত্ দুরভিসন্ধিমূলক কর্মপরিকল্পনা বাস্তবায়নে জাতীয়তাবাদী শক্তিকে বিরাট বাধা হিসেবে গণ্য করে সরকার বিএনপি নেতাকর্মীদের ওপর নিষ্ঠুর নিপীড়ন ও অত্যাচারের মাত্রা বৃদ্ধি করেছে। আজিজুল বারী হেলালের ন্যায় দলের একজন গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় নেতাকে বাসা থেকে উঠিয়ে নেওয়ার পরও তাকে গ্রেফতারের বিষয়ে পুলিশের অস্বীকৃতি জানানো অত্যন্ত আতঙ্কজনক। আমি এই ন্যক্কারজনক ও অমানবিক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে তার অবস্থান সর্বসম্মুখে অবহিত করে মুক্তির জোর দাবি জানাচ্ছি।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…