২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:০৪

শূন্যস্থান

Google+ Pinterest LinkedIn Tumblr +

তামিম আহমেদ

দিন গুনে দেয় ক্যালেন্ডার।

রবি থেকে বৃহস্পতি কাজবার,

ঘুমবার হল শুক্র আর শনি।

বালিশ ভর্তি ঘুম আর

ব্যাগ ভরা কাজ নিয়ে

গলির শেষ মাথার আমার বাসা।

 

বাক্স থেকে তক্তা হয়ে গেছে

বিনোদনের ঘর টেলিভিশন।

বাতাসে মোবাইল ভাসে,

বিছানা হয়ে গেছে বন।

রান্নাঘরে রাঁধুনি নেই তবে

রাঁধুনি গুঁড়া মসলা আছে।

 

আইডিকার্ড মাস শেষে টাকা নিয়ে আসে।

আমার চশমার ফ্রেম আবারও স্বপ্ন দেখে,

মাত্র ক’টা দিন

আর ক’টা দিন

ফ্যামিলি বাসা হবে, আমার

নামের শেষটা ধার নেব কেউ একজন।

Share.

Comments are closed.